ভিডিও: সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করলেন বিরাট, শুধু বিরাটের নয় ভারতীয় শিবিরের আরও এক সদস্যের জন্মদিন আজ

ভিডিও: সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করলেন বিরাট, শুধু বিরাটের নয় ভারতীয় শিবিরের আরও এক সদস্যের জন্মদিন আজ

বিরাট কোহলির জন্মদিন পালন করল ভারতীয় টিম। অস্ট্রেলিয়া জিম্বাবোয়ে ম্যাচে আগে বিরাটের জন্মদিন পালিত হল সতীর্থ এবং টিম ম্যানেমেন্টের অন্যান্য সদস্যের উপস্থিতিতে। বিরাটের পাশাপাশি এ দিন জন্মদিন পালিত হল প্যাডি আপটনেরও।

সতীর্থকদের সঙ্গে জন্মদিন পালিত করলেন বিরাট:

অস্ট্রেলিয়ায় আয়োজিত চলতি টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে রয়েছে বিরাট কোহলি। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। তবুও জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার ১২-এর শেষ ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না টিম ইন্ডিয়া। তবে, সেই ম্যাচে থেকে সাময়িক দূরে সরে এসে ভারতীয় শিবির সেলিব্রেট করল বিরাট কোহলির জন্মদিন। কেক কেটে সতীর্থদের উপস্থিতিতে জন্মদিন সেলিব্রেট করেন বিরাট। উপস্থিত ছিলে রাহুল দ্রাবিড় সহ কোচিং ইউনিটের অন্যান্য সদস্যরা। বিরাটের পাশাপাশি আজ জন্মদিন ভারতের মেন্টল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের। তাঁর জন্মদিনও পালিত হয় এ দিন। একই টেবিলে পাশাপাশি কেক রেখে কাটেন দুই বার্থ ডে বয়।

বিরাটের জন্মদিন পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে:

বিরাটের জন্মদিন পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে:

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিরাট কোহলির ভক্তরা এ দিন তাঁর জন্মদিন সেলিব্রেট করছেন। কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বই সহ দেশের বিভিন্ন ছোট বড় শহর, গ্রাম-মফস্বলে বিরাটের জন্মদিন পালিত করছেন বিভিন্ন বয়সের সমর্থকেরা। হাওড়ায় বিরাটের জন্মদিন সেলিব্রেট করার জন্য তাঁর একটি ফ্যান ক্লাব শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেছে।

মেলবোর্নে কোহলির জন্মদিন পালন করেন ভারতীয় সমর্থকেরা:

মেলবোর্নে এক দল প্রবাসী ভারতীয় বিরাট কোহলির জন্মদিন সেলিব্রেট করেন। বিরাট ভারতীয়দের কাছে আবেগ, শুধুেশেই তাঁর জন্মদিন দিয়ে হুল্লোর হবে তা তো নয়, তাঁর বিশেষ দিনকে দেশের বাইরে থাকাল ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও সেলিব্রেট করেন নিজেদের মতো করে। এ দিন তেমনই এক দৃশ্য দেখা গেল মেলবোর্নে। এই মেলবোর্নের জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার ১২-এর শেষ ম্যাচ খেলবে ভারত।

একদিন আগে থেকেই জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন বিরাট:

বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন-বর্তমান মিলিয়ে বহু ক্রিকেটার। তবে, ৫ নভেম্বরের আগে থেকেই জন্মদিনের শুভেচ্ছা পাওয়া শুরু করছেন কোহলি। জন্মদিনের আগে তাঁকে শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+