টি২০তে নতুন রেকর্ড ব্যাটসম্যান কোহলির, পিছনে ফেললেন সবাইকে

টি২০ ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ২ হাজার রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলি তৈরি করলেন এক অনন্য মাইলস্টোন। টি২০ ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ২ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি। ম্যাঞ্চেস্টারে প্রথম টি২০-তে ভারত ৮ উইকেটে জিতেছে। কেএল রাহুল অনবদ্য অপরাজিত শতরান করেছেন। কুলদীপ যাদব ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন। তবে সকলের অলক্ষ্যে ম্যাচটি কোহলিরও হয়ে থাকল।

টি২০তে নতুন রেকর্ড ব্যাটসম্যান কোহলির, পিছনে ফেললেন সবাইকে

মাত্র ৬০টি ম্যাচ খেলে ৫৫টি ইনিংসে কোহলি এই কীর্তি গড়লেন। কোহলির আগে রয়েছেন আরও তিনজন ব্যাটসম্যান যাঁরা টি২০তে সর্বোচ্চ রান করেছেন। মার্টিন গাপ্টিল (২২৭১ রান), ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০ রান) ও শোয়েব মালিক (২০৩৯ রান)। তবে কোহলি এঁদের চেয়ে অনেক এগিয়ে। ম্যাককালাম ৬৬টি ইনিংসে, গাপ্টিল ৬৮টি ইনিংসে ২ হাজার রানের মাইলস্টোন টপকেছেন। শোয়েব নিয়ছেন আরও বেশি ইনিংস।

টি২০তে নতুন রেকর্ড ব্যাটসম্যান কোহলির, পিছনে ফেললেন সবাইকে

ফলে সবমিলিয়ে ২ হাজার টি২০ রান করা চতুর্থ ব্যাটসম্যান হলেন কোহলি। তাঁর পিছনেই রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। আর মাত্র ১৯ রান করলেই টি২০-তে ২ হাজার রানের ল্যান্ডমার্ক পূর্ণ করবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে কোহলি ২২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। কেএল রাহুলকে সঙ্গ দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+