Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC Test Rankings: রুটকে টপকে শীর্ষে ব্রুক, আইসিসির তালিকায় বিরাট অবনতি কোহলি-পন্থদের

আইসিসি টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান খোয়ালেন জো রুট। সদ্য প্রকাশিত আইসিসির ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে ১ নম্বর স্থান দখল করে নিলেন তাঁরই সতীর্থ হ্যারি ব্রুক। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জের তালিকায় অবনতি হল বিরাট কোহলি থেকে ঋষভ পন্থদের।

বুধবার আইসিসির যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেল জো রুটকে সরিয়ে তাঁরই সতীর্থ হ্যারি ব্রুক ১ নম্বর স্থান দখল করে নিয়েছেন। ৮৯৮ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে ব্রুক। ৮৯৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন জো রুট। ৮১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

-

সদ্য প্রকাশিত এই তালিকায় ভারতীয়দের জন্য রয়েছে শুধুই হতাশা। একমাত্র যশস্বী জয়সওয়াল নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। ৮১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন যশস্বী। অবনতি হয়েছে বিরাট-পন্থদের। আর ভারত অধিনায়ক রোহিত শর্মাকে তো এই তালিকায় দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। প্রথম ৩০-র মধ্যেও জায়গা ধরে রাখতে পারেননি রোহিত।

পারথের পর অ্যাডিলেড, দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। ফলে তাঁর ক্রমতালিকাতেও প্রভাব দেখা গেল। ছয় নম্বরে থাকলেও তিন ধাপ নীচে নেমে গিয়েছেন পন্থ। বর্তমানে ৭২৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছেন পন্থ। প্রথম দশে পন্থ এবং যশস্বী বাদ দিলে আর কোনও ব্যাটার নেই। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেও পিঙ্ক বলের টেস্টে দুই ইনিংসেও সুপার ফ্লপ কোহলি। আগেরবার কিছুটা উঠলেও এবার কিন্তু এক ধাপে অনেকটা নীচে নেমে গেলেন কোহলি।

ছয় ধাপ নীচে নেমে কোহলির বর্তমান স্থান ২০। ৬৬১ পয়েন্ট নিয়ে কোহলি আছেন ২০ নম্বরে। অন্যদিকে, ১ ধাপ উন্নতি করেছেন শুভমান গিল। ৬৭২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন গিল। রোহিত শর্মা আছেন ৩১ নম্বরে। ৫৯৫ পয়েন্ট নিয়ে ৫ ধাপ নীচে নেমেছেন রোহিত।

আসলে সদ্য সমাপ্ত পিঙ্ক বলের টেস্ট একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি প্রথম ইনিংসে ৮ বলে ৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ২১ বলে ১১ রান করেন। রোহিত শর্মা প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন। পন্থ ২১ ও ২৮ রান করেন।

তবে বোলারদের ক্রমতালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। দল হারলেও অ্যাডিলেডে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+