টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের বিরাট শুভেচ্ছা, #Cheer4India-তে সামিল বাকিরাও
টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের বিরাট শুভেচ্ছা, #Cheer4India-তে সামিল বাকিরাও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর #Cheer4India ক্যাম্পেনে সামিল হয়ে টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন দেশের ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা নেতৃত্বাধীন ওই প্রচারে সামিল হয়েছেন দেশের মহিলা ক্রিকেটাররাও। দেখে নেওয়া যাক সেই অনুপ্রেরণা জাগানো ভিডিও।
|
বিরাট-রোহিতদের বার্তা
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের জন্য সোশ্যাল মিডিয়ায় #Cheer4India ক্যাম্পেন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রচারে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা। সহ-নাগরিকদের দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়ানোর আবেদনও জানিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে ভারতীয় ক্রিকেটের দুই রথী মুখ দেখিয়েছেন।

প্রচারে সামিল মিতালি-হরমনপ্রীতরা
কেবল বিরাট কোহলি ও রোহিত শর্মা নন, টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটাররা। যার নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিতালি রাজ। বিসিসিআইয়ের পোস্ট করা ওই ভিডিওতে হরমনপ্রীত কৌর, হার্লিন দেওল, জেমাইমা রডরিগেজদের চিয়ার ফর ইন্ডিয়া স্লোগান দিতে দেখা গিয়েছে।

টোকিওর পথে রওনা
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৭ জুলাই ভারত ছাড়ছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল। ১৮ জুলাই তাদের টোকিও পৌঁছনোর কথা। সদ্য বিশ্বকাপ খেলা ওঠা ভারতীয় শুটাররা আগামা ১৭ জুলাই ক্রোয়েশিয়া থেকে টোকিওর বিমান ধরবেন। তাঁরা ১৮ জুলাই জাপান পৌঁছবেন বলে জানানো হয়ছে।

ভারতের বড় দল
টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। টোকিওগামী অ্যাথলিটদের মধ্য ৭৮ জন কোটার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছেন।












Click it and Unblock the Notifications