ICC T20 WC: ভারত-পাকিস্তান ম্যাচে নজর বিরাট-বাবর দ্বৈরথে! পরিসংখ্যানে এগিয়ে কে?

টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আগামী রবিবার। প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দুই দলই। গতবারের টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান, রান পেয়েছেন বাবর আজম। অন্যদিকে, বিরাট কোহলি ব্যাট হাতে হতাশ করলেও ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তবে ভারত-পাকিস্তান দ্বৈরথ এলেই তুলনা চলে আসে দুই অধিনায়কের।

বিরাট-বাবর দ্বৈরথ

বিরাট-বাবর দ্বৈরথ

টি ২০ বিশ্বকাপে এর আগে প্রতিবারই ভারতকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তান খেলেছে অনেক অধিনায়কের নেতৃত্বে, শেষবার নেতৃত্বে ছিলেন শাহিদ আফ্রিদি। বিরাট কোহলি ও বাবর আজম এই প্রথমবার টি ২০ বিশ্বকাপে নিজেদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিকে আর অধিনায়কত্ব করবেন না চলতি বিশ্বকাপের পর। ফলে অধিনায়ক বিরাট-বাবর দ্বৈরথও এই নিয়ে শেষবার টি ২০ আন্তর্জাতিক বা টি ২০ বিশ্বকাপে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।

সাদা বলের ক্রিকেটে এগিয়ে বাবর

সাদা বলের ক্রিকেটে এগিয়ে বাবর

টি ২০ আন্তর্জাতিকের আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বে ২ নম্বর ব্যাটার বাবর আজম। বিরাট কোহলি রয়েছেন চার নম্বরে। একদিনের আন্তর্জাতিকে বর্তমানে বিশ্বের ১ নম্বর ব্যাটার পাক অধিনায়ক বাবর। দুইয়ে আছেন বিরাট। একমাত্র টেস্টেই বিরাট বাবর আজমের চেয়ে এগিয়ে রয়েছেন। ভারত অধিনায়ক রয়েছেন ষষ্ঠ স্থানে, বাবর সাতে।

পাকিস্তানের বিরুদ্ধে কোহলি

পাকিস্তানের বিরুদ্ধে কোহলি

বিরাট কোহলি কেরিয়ারের ৯০টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে মাত্র ৬টি খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর কলম্বোয় টি ২০ বিশ্বকাপের ম্যাচে ৬১ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে বিরাট ম্যাচের সেরা হয়েছিলেন। ওই বছরই ভারত সফরে এসেছিল পাকিস্তান। ২৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে বিরাট ১৫ বলে ৯ রান করেছিলেন, ভারত সেই ম্যাচে হেরেও গিয়েছিল। ২৮ ডিসেম্বর আমেদাবাদে ভারত পাকিস্তানকে ১১ রানে হারিয়ে দেয়। সেই ম্যাচে বিরাট ২২ বলে ২৭ করে রান আউট হন। ২০১৪ সালের ২১ মার্চ ঢাকায় টি ২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ৩২ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি এশিয়া কাপের ম্যাচে ঢাকায় পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় ভারত। সেই লো স্কোরিং ম্যাচে ভারত ৫ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ জিতেছিল। ৫১ বলে ৪৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন বিরাট কোহলি। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ১৯ মার্চ কলকাতার ইডেনে ভারত পাকিস্তানকে হারিয়েছিল। সেই ম্যাচের সেরাও হন বিরাট। ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। সবমিলিয়ে ৬টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনবার অপরাজিত থেকে ২৫৪ রান করেছেন বিরাট। সর্বাধিক অপরাজিত ৭৮। গড় ৮৪.৬৬, স্ট্রাইক রেট ১১৮.৬৯। দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। ৩০টি চার ও চারটি ছয় মেরেছেন।

বাবর প্রথম অভিজ্ঞতার মুখে

বাবর প্রথম অভিজ্ঞতার মুখে

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি ২০ আন্তর্জাতিকে ৬১টি ম্যাচে ২২০৪ রান করেছেন, সর্বাধিক ১২২ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গড় ৪৬.৮৯, স্ট্রাইক রেট ১৩০.৬৪। একটি শতরান ও ২০টি অর্ধশতরান রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে এখনও অবধি একটিও টি ২০ আন্তর্জাতিক খেলেননি বাবর। চলতি বছর ১৭টি টি ২০ আন্তর্জাতিকে ৫২৩ রান করেছেন তিনি, সর্বাধিক ১২২। গড় ৩৭.৩৫, স্ট্রাইক রেট ১৩২.৭৪। একটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। সাদা বলের ক্রিকেটে বিশ্বে সফল ব্যাটারকে সামলাতে বিরাট কোহলি কোন অস্ত্রে শান দেন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+