কোহলিকে নিয়ে ইংল্যান্ড সফরের আগে বিরাট উদ্বেগ! ছুটি কাটিয়ে দেশে ফিরেই মুম্বইয়ের হাসপাতালে বিরুষ্কা

ভারতের টেস্ট দল ইংল্যান্ড সফরে রওনা হবে দুই ধাপে। দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজে যাঁরা বিশ্রামে রয়েছেন সেই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিরা রওনা হবেন ১৬ জুন। ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ শেষে যাবেন টেস্ট দলের বাকিরা। এরই মধ্যে বিরাট কোহলিকে নিয়ে উদ্বেগ বাড়ল সমর্থকদের।

দেশে ফিরেই হাসপাতালে

বিরাট কোহলি স্ত্রী অনুষ্কাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে। গতকালই মুম্বই ফেরেন। বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই বিরুষ্কাকে দেখা গেল মুম্বইয়েরই একটি বেসরকারি হাসপাতালে। গাড়িতে চেপে মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিরাট ও অনুষ্কার হাসপাতাল থেকে বেরিয়ে আসার ভিডিও ভাইরাল হয়েছে।

কারণ নিয়ে জল্পনা

কী কারণে দেশে ফেরার পরই হাসপাতালে ছুটতে হলো এই সেলেব কাপলকে তা স্পষ্ট নয়। বিরাট বা অনুষ্কা কেউই এ ব্যাপারে কিছু জানাননি। কিন্তু বিরাট কোহলিকে কেন ইংল্যান্ড সফরের আগে হাসপাতালে যেতে হলো তা নিয়ে উদ্বেগে সমর্থকরা। যদিও অনেকেরই দাবি, বিষয়টি গুরুতর কিছু নয়। কিন্তু আসল কারণ সামনে না আসায় বাড়ছে নানা জল্পনা। এমনকী অনুষ্কা দ্বিতীয়বার সন্তানসম্ভবা কিনা তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে নানা চর্চা।

ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে

আইপিএলের পর বিরাট কোহলিকে দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়। বিরাট-অনুষ্কা কন্যা ভামিকাকে নিয়ে গিয়েছিলেন বিদেশে। তবে কোথায় তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেননি। কিন্তু দুজনেই নিজেদের ছবি দিয়েছেন। অনুষ্কাকে বিচের ধারে দেখা গিয়েছিল চোখধাঁধানো মনোকিনিতে। যে ছবি দেখে লাইকের বন্যা দেখা গিয়েছে ওই পোস্টটিতে। বিচের ধারে সময় কাটানোর পাশাপাশি খাবারের ছবি থেকে হোটেলে ভামিকার জন্য রাখা বিশেষ বাইসাইকেলে তার নাম লেখা ছবিও পোস্ট করেন অনুষ্কা।

করোনা পরীক্ষা করালেন বিরুষ্কা?

বিরাট কোহলি নিজের যে ছবিটি পোস্ট করেছিলেন তাতে দেখা গিয়েছে অনুষ্কার পোশাকের রংয়ের শর্টস পরে তিনি বিচের ধারে খালি গায়ে বসে রয়েছেন। রোদ পোহানোর সেই ছবিটিও ভাইরাল হতে সময় লাগেনি। মনে করা হচ্ছে, তাঁরা মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু দেশে ফিরে হাসপাতালে যাওয়ার দৃশ্য চিন্তা বাড়াচ্ছে কোহলি-ভক্তদের। ইংল্যান্ড সফরে যাঁরা ১৬ জুন রওনা হবেন তাঁদের আগামীকাল মুম্বইয়ে একত্রিত হতে বলা হয়েছে। ইংল্যান্ডের বিমানে ওঠার আগে সকলকেই দুবার আরটি-পিসিআর পরীক্ষা করাতে বলা হয়েছে। ক্রিকেটাররা পরিবার নিয়ে যেতে পারবেন। কেই করোনা আক্রান্ত হলে তাঁদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। ফলে বিরাট-অনুষ্কা এই করোনা পরীক্ষা করাতেও হাসপাতালে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। লোকেশ রাহুলের রিহ্যাব চলছে এনসিএতে। তিনি এবং ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার ১৯ জুন ইংল্যান্ড রওনা হতে পারেন। এবার ভারতীয় ক্রিকেটারদের জন্য চার্টার্ড বিমান রাখা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+