বিশ্বকাপের আগে বিজয় শঙ্করের চোট নিয়ে উদ্বিগ্ন টিম ইন্ডিয়া
বিশ্বকাপের আগে বিজয় শঙ্করের চোট নিয়ে উদ্বিগ্ন টিম ইন্ডিয়া।
বিশ্বকাপ শুরুর মুখেই বড়সড় ধাক্কা খেল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে নেটে ব্যাট করার সময় উর্ধ্ববাহুতে বল লেগে চোট পান অল-রাউন্ডার বিজয় শঙ্কর।

চোট গুরতর হলে কিংবা তাঁকে দেশে ফিরতে হলে বিজয়ের পরিবর্ত কে হতে পারেন, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন নির্বাচকরা। সেক্ষেত্রে তালিকায় স্পিনার-ব্যাটসম্যান অক্ষর প্যাটেল ও আম্বাতি রায়ডুর নাম উপরের দিকে রয়েছে বলেই সূত্রের খবর।
আইপিএলে ১৫ ম্যাচে ২৪৪ রান করা বিজয় শঙ্করকে বিশ্বকাপে ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামানো নিয়ে আলোচনা চলছিল। কিন্তু তাঁর এই চোট টিম ইন্ডিয়ার সব হিসেব গড়বড় করে দিতে পারে বলে ক্রিকেট প্রেমীদের আশঙ্কা। জানা গেছে, শুক্রবার নেটে ব্যাট করার সময় আচকাই একটি বাউন্সার বিজয়ের উর্ধ্ববাহুতে লাগে। যন্ত্রণায় চটফট করতে করতে নেট ছাড়েন ওই তরুণ অল-রাউন্ডার। বিজয়ের চোটের গভীরতা নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাইছেন না টিম ইন্ডিয়ার ফিজিও। মুখে কুলুপ এঁটেছেন অধিনায়ক বিরাট কোহলি এবং নির্বাচকরাও।
এর আগে ভারতের বিশ্বকাপগামী দলের আরো এক অল-রাউন্ডার কেদার যাদবের চোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে রওনা হওয়ার ঠিক একদিন আগে ডাক্তার কেদারকে ফিট সার্টিফিকেট দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভারতের ক্রিকেট প্রেমীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications