বিজয় হাজারে ট্রফির ফাইনালে কর্ণাটক-তামিলনাড়ু ডুয়েল

বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে কর্ণাটক-তামিলনাড়ু। বুধবার নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে দুই দলই ফাইনালের টিকিট পেল। সেমিফাইনালে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জিতল কর্ণাটক।

বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে কর্ণাটক-তামিলনাড়ু। বুধবার নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে দুই দলই ফাইনালের টিকিট পেল। সেমিফাইনালে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জিতল কর্ণাটক। ২৫ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।

কোন পথে ফাইনালে কর্ণাটক

সেমির লড়়াইয়ে প্রথমে ব্যাট করে ছত্তিশগড় ২২৩ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ অমনদীপ খারে ৭৮ রানের ইনিংস হাঁকান। পঞ্চাশ ওভারে ২২৪ রান তাড়া করতে নেমে ১০ ওভার বাকি থাকতে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কর্ণাটক

মায়াঙ্কের দুরন্ত ইনিংস

ছত্তিশগড়ের বিরুদ্ধে এই রান তাড়া করতে নেমে ৩৩ বলে ঝড়ো ইনিংস মায়াঙ্ক আগারওয়ালের। ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন মায়াঙ্ক।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফর্ম্যান্সের পর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচেও ব্যাটে ঝকঝকে মায়াঙ্ক। প্রসঙ্গত প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাইজ্যাক টেস্টে দ্বিশতরান হাঁকান মায়াঙ্ক।

রানে ফিরলেন লোকেশ রাহুল

রানের খরা কাটালেন লোকেশ রাহুল। আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিন রান না পাওয়ার ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছিলেন। এবার বিজয় হাজারে ট্রফির মঞ্চে ব্যাটে রান পেলেন রাহুল। এদিন সেমিফাইনালে ১১১ বল খেলে ৮৮ রানের ইনিংস খেললেন। ৬টি চার ও ১টি ছয় দিয়ে ইনিংস সাজান লোকেশ।

গুজরাতের বিরুদ্ধে জিতল তামিলনাড়ু

গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতল তামিলনাড়ু। ম্যাচে প্রথমে ব্য়াট করে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে গুজরাত। জবাবে দীনেশ কার্তিকের ৪৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচ জিতে নেয় তামিলনাড়ু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+