Mohammed Shami: মহম্মদ শামির ফিটনেস নিয়ে ফের সংশয়, বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বিশ্রামে

Mohammed Shami: মহম্মদ শামির ফিটনেস নিয়ে ফের সংশয়। হায়দরাবাদে শনিবার বিজয় হাজারে ট্রফির ট্রফির ম্যাচে বাংলা খেলবে দিল্লির বিরুদ্ধে।

সেই ম্যাচে শামি খেলবেন না। আজ সিএবির তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। শামিকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও পরবর্তী ম্যাচগুলিতে তিনি খেলবেন কিনা তা স্পষ্ট নয়।

Mohammed Shami

ব্রিসবেন টেস্টের পর গতকালই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন, শামিকে নিয়ে তাড়াহুড়োর পক্ষপাতী নন তাঁরা। শামি ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচ খেললেও তাঁর হাঁটুতে সমস্যা দেখা গিয়েছে। শামির ফিটনেস সম্পর্কে ২০০ শতাংশ নিশ্চিত হলেই ফেরানোর কথা ভাবা হচ্ছিল।

আজ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচ থেকে শামি ছিটকে যেতেই রোহিতের বক্তব্যে সিলমোহর পড়ল। গোড়ালির অস্ত্রোপচারের পর থেকেই তাঁর রিহ্যাব চলছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। রোহিত বলেছিলেন, শামির সাম্প্রতিক অবস্থা এনসিএ থেকে কী বলা হয় সেদিকে সকলেই তাকিয়ে।

শামি গত বছর বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন রঞ্জি ট্রফিতে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে শামি প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করে দলকে ১১ রানে জেতাতে বড় ভূমিকা নেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৯টি ম্যাচে শামি ১১টি উইকেট দখল করেন। পাঞ্জাব ম্যাচে ১টি, হায়দরাবাদের বিরুদ্ধে ৩টি, বিহার ম্যাচে ১টি, রাজস্থানের বিরুদ্ধে ৩টি, চণ্ডীগড়ের বিরুদ্ধে একটি ও বরোদার বিরুদ্ধে ২টি উইকেট নেন। চণ্ডীগড় ম্যাচে ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।

জানা গিয়েছে, এনসিএ থেকেই শামিকে খেলার অনুমতি দেওয়া হয়নি। তবে মুকেশ কুমারকে বাংলা পাবে। বিজয় হাজারে ট্রফিতে বাংলার ম্যাচ ২১ তারিখ দিল্লি, ২৬ ডিসেম্বর ত্রিপুরা, ২৮ ডিসেম্বর বরোদা, ৩১ ডিসেম্বর কেরল, ৩ জানুয়ারি বিহার ও ৫ জানুয়ারি মধ্যপ্রদেশের বিরুদ্ধে।

প্রথম ম্যাচের পর কয়েকদিনের যে ব্যবধান তাতে শামি ম্যাচ ফিট হন কিনা সেটাই দেখার। শামিকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তবে সবটাই নির্ভর করবে ফিটনেসের উপর। শামি যে ম্যাচগুলিতে খেলেছেন তাতে তাঁর ফিটনেস যাচাইয়ে হাজির ছিলেন নীতিন প্যাটেল-সহ এনসিএ-র বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+