Vijay Hazare Trophy: বাংলার বিরুদ্ধে ব্যর্থ বিহারের বৈভব, বছরের প্রথম ম্যাচে কেমন বোলিং করলেন শামি?
নতুন বছরের শুরুতেই বল হাতে নেমে পড়লেন মহম্মদ শামি। মুস্তাক আলি ট্রফির পর বিজয় হাজারে ট্রফির প্রথম চার ম্যাচে খেলেননি শামি। পঞ্চম ম্যাচে বিহারের বিরুদ্ধে বাংলা দলের হয়ে খেললেন। ফলে শামির পারফরম্যান্সের দিকে বাড়তি নজর ছিল সবার।
কয়েক মাস আগে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন শামি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেন কিন্তু তারপরেও পুরো ফিট সার্টিফিকেট পাচ্ছেন না শামি। বিজয় হাজারে ট্রফির প্রথম চার ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল বঙ্গ পেসারকে। এর আগে দিল্লি, ত্রিপুরা, বরোদা, কেরল ম্যাচে খেলেননি শামি। তবে নতুন বছরের শুরুতেই বঙ্গ শিবিরে যোগ দেন শামি।

তবে বাংলার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না বৈভব। ১৬ বলে ২৬ রান করে শামির বলে অভিষেক পোড়েলের বলে আউট হলেন বিহারের টিনএজার ক্রিকেটার। অন্যদিকে বছরের প্রথম ম্যাচেও দারুন পারফরম্যান্স করলেন সেটা বলা যাবে না। বিহার ৪৯ ওভারে ২৩৫ রানেই অল আউট হয়ে যায়। শামি ১ উইকেট পেলেও প্রদীপ্ত প্রামাণিক তিনটি, মুকেশ কুমার ২ উইকেট নেন।
এনসিএ সূত্রের খবর, শামি এখন পুরোপুরি ফিট। বল বা ফিল্ডিং করতে আর কোনও অসুবিধা হচ্ছে না তাঁর। বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে না পারলেও নতুন বছরে ভারতীয় দলে ফিরতে মরিয়া শামি। তাঁর ফোকাসে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে তিন একদিনের সিরিজ ভারত খেলবে, সেই সিরিজে দলে ফেরা জরুরি।
বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি২০ সিরিজ। পাশাপাশি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের একদিনের সিরিজ। তারপর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই দলে কি সুযোগ পাবেন শামি ?












Click it and Unblock the Notifications