Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Hazare Trophy: অভিষেক ও প্রভসিমরণের শতরান, ওপেনিং জুটিতে ২৯৮ তুলে নজির স্পর্শ

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে রানের পাহাড় গড়ল পাঞ্জাব। অভিষেক শর্মা ও প্রভসিমরণ সিং ওপেন করতে নেমে হাঁকালেন শতরান।

ওপেনিং জুটিতে উঠল ২৯৮। যা টুর্নামেন্টের ইতিহাসে ওপেনিং জুটিতে যুগ্ম সর্বাধিক স্কোর। অভিষেক ও প্রভসিমরণ স্পর্শ করলেন বাংলার দুই ব্যাটারের কীর্তি।

Vijay Hazare Trophy

আমেদাবাদে গুজরাত কলেজ মাঠে টস জিতে সৌরাষ্ট্র ফিল্ডিং নিয়েছিল। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৪ রান তোলে পাঞ্জাব। ওপেনিং জুটি ভাঙে ৩১তম ওভারের শেষ বলে। প্রভসিমরণ সিং ৯৫ বলে ১২৫ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও ৮টি ছয়।

পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা ২২টি চার ও ৮টি ছয়ের সাহায্যে করেন ৯৬ বলে ১৭০ রান। ৩২.১ ওভারে অভিষেক ফিরলে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩০১। প্রণব কারিয়া ৫৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ৯ ওভারে ৯০ রান দেন, উইকেট পাননি।

বিজয় হাজারে ট্রফির ম্যাচে দলগত সর্বাধিক রানের নজির রয়েছে তামিলনাড়ুর দখলে। ২০২২ সালে বেঙ্গালুরুতে তামিলনাড়ু অরুণাচল প্রদেশের বিরুদ্ধে করেছিল ২ উইকেটে ৫০৬ রান। সেই ম্যাচে ওপেনিং জুটিতে ৩৮.৩ ওভারে সাই সুদর্শন ও নারায়ণ জগদীশান ৪১৬ রান যোগ করেছিলেন।

জগদীশান ১৪১ বলে ২৭৭ ও সাই সুদর্শন ১০২ বলে ১৫৪ রান করেন। টুর্নামন্টের ইতিহাসে যে কোনও জুটিতে ৪১৬ রান সর্বাধিক। এ ছাড়া তৃতীয় উইকেট জুটিতে গোয়ার বিরুদ্ধে ২০১৯ সালে সঞ্জু স্যামসন ও সচিন বেবি যোগ করেছিলেন ৩৩৮ রান।

বিজয় হাজারে ট্রফিতে ওপেনিং জুটিতে ঠিক ২৯৮ রানই উঠেছিল ২০২২ সালে। সেটি টুর্নামেন্টের ইতিহাসে কোনও জুটিতে ওঠা সর্বাধিক তালিকায় তিনে। বিজয় হাজারে ট্রফির ওপেনিং জুটিতে সর্বাধিক রানের তালিকায় আজ থেকে যুগ্ম দ্বিতীয়।

২০২২ সালে রাঁচিতে সার্ভিসেসের বিরুদ্ধে সুদীপ কুমার ঘরামি ও অভিমন্যু ঈশ্বরণ যোগ করেছিলেন ২৯৮ রান। সেই ম্যাচে সুদীপ করেছিলেন ১২৯ বলে ১৬২, অভিমন্যু করেছিলেন ১২৩ বলে ১২২। বাংলা সেই ম্যাচে করেছিল ৫০ ওভারে ৪ উইকেটে ২২৬। আজ পাঞ্জাব তার চেয়ে ২ রান কম করল।

বিজয় হাজারে ট্রফিতে দলগত সর্বাধিক রানের উল্লেখ আগেই করা হয়েছে। দুই নম্বরে রয়েছে ২০২১ সালে পুদুচেরির বিরুদ্ধে করা মুম্বইয়ের ৪ উইকেটে ৪৫৭ রানের নজির। মণিপুরের বিরুদ্ধে মহারাষ্ট্র গত বছর করেছিল ৬ উইকেটে ৪২৭। তারপর বাংলার করা ৪ উইকেটে ৪২৬। ২০২২ সালে মধ্যপ্রদেশ নাগাল্যান্ডের বিরুদ্ধে তোলে ৩ উইকেটে ৪২৪। আজ ৪২৪ তুলল পাঞ্জাবও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+