Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন দায়িত্বে ঋষভ পন্থ, উত্তরাখণ্ডের মুখ হয়ে উঠলেন ঘরের ছেলে

নতুন দায়িত্বে ঋষভ পন্থ, উত্তরাখণ্ডের মুখ হয়ে উঠলেন ঘরের ছেলে

নতুন দায়িত্ব পেলেন ঋষভ পন্থ। তিন ফরম্যাটে ভারতীয় দলের প্রথম একাদশের নিয়মিত উইকেটরক্ষককে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করল উত্তরাখণ্ড সরকার।

 উত্তরাখণ্ডের মুখ হয়ে উঠলেন ঋষভ পন্থ:

উত্তরাখণ্ডের মুখ হয়ে উঠলেন ঋষভ পন্থ:

বৃহস্পতিবার নয়া দিল্লি'র উত্তরাখণ্ড সদনে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঋষভ পন্থকে নিযুক্ত করেন রাজ্যের মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি। উত্তরখণ্ডের রুরকি থেকে উঠে এসেছেন ঋষভ। কঠিন অনুশীলন এবং নিজের লক্ষ্যে অবিচল থেকে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ওডিআই, টেস্ট এবং টি-২০ তিন ফরম্যাটের ক্রিকেটেই জাতীয় দলের প্রথম একাদশে প্রথম পছন্দ ঋষভ। উইকেটরক্ষার পাশাপাশি ব্যাট হাতেও দলকে বহু কঠিন সময় নির্ভরতা জুগিয়েছেন এই তরুণ ক্রিকেটার এবং ম্যাচ জিতিয়ে এনেছেন একার দায়িত্বে।

পন্থকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার পর পুস্কর সিং ধামির মন্তব্য:

পন্থকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার পর পুস্কর সিং ধামির মন্তব্য:

ঘরের ছেলেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, "সারা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছে (ঋষভ) পন্থ। দেশকে এবং রাজ্যকে সাফল্য এনে দিয়েছে ও।" তিনি জানিয়েছেন, ঋষভকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করার ফলে রাজ্যের তরুণ ক্রীড়াবীদরা উৎসাহিত হবে। তাঁরা আরও ভাল করার তাগিদ অনুভব করবে। তিনি বলেছেন, "একটা ভাল পরিবেশ তৈরি করেছে রাজ্য সরকার (উত্তরাখণ্ডের) তরুণদের জন্য যাতে তাঁরা দেশে এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের ছাপ ফেলতে পারে। ঋষভ পন্থের মতো খেলোয়াড় সকলকে অনুপ্রাণিত করবে। খেলার জন্য সারা রাজ্যে ভাল একটা পরিবেশ তৈরি করা হয়েছে।"

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ঋষভের:

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ঋষভের:

নিজের রাজ্যের সরকার এতটা বড় সম্মান এবং দায়িত্ব দেওয়া অভিভূত ঋষভ। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি'কে কৃতজ্ঞতা জানিয়ে ঋষভ বলেছেন, "আমায় রাজ্যের জন্য কিছু করার সুযোগ দিয়েছে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। রাজ্য সরকার তরুণদের খেলাধূলোর জন্য উচ্চমানে সুযোগ-সুবিধা এবং পরিবেশ দেওয়ার জন্য কাজ করছে।"

আন্তর্জাতিক ক্রিকেটে ঋষভ পন্থের পরিসংখ্যান:

আন্তর্জাতিক ক্রিকেটে ঋষভ পন্থের পরিসংখ্যান:

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩১টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করা ঋষভ পন্থ করেছেন ২১২৩ রান। আদি ফরম্যাটের ক্রিকেটে তাঁর গড় ৪৩.৩২। তাঁর সর্বোচ্চ ১৫৯*। এই ফরম্যাটে পাঁচটি শতরান এবং দশটি অর্ধ-শতরান করেছেন ঋষভ পন্থ। দেশের হয়ে ২৭টি ওডিআই ম্যাচে তিনি করেছেন ৮৪০ রান যেখানে তাঁর গড় ৩৬.৫২ এবং সর্বোচ্চ ১২৫*। এই ফরম্যাটে একটি শতরান এবং পাঁচটি অর্ধ-শতরান করেছেন পন্থ। ভারতের জার্সিতে ৫৪টি টি-২০ ম্যাচে প্রতিনিধিত্ব করা ঋষভ পন্থ ২৩.৮৬ গড়ে ৮৮৩ রান করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পন্থের সর্বোচ্চ রান অপরাজিত ৬৫। এই ফরম্যাটে তিনটি অর্ধ-শতরান রয়েছে তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+