র্যাপার থেকে বারটেন্ডার - ক্ষুব্ধ ভক্তরা হার্দিক পাণ্ড্যকে দিল বিকল্প কাজের খোঁজ
ইংল্যান্ডের বিরুদ্ধে জঘন্য ব্যাটিং প্রদর্শনের পরও হার্দিক পান্ড্য সোশ্যাল মিডিয়ায় 'ভিকট্রি' চিহ্ন দিয়ে একটি পোস্ট করেছিলেন। ক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা তাঁকে ক্রিকেট ছেড়ে বিকল্প পেশা বেছে নিতে বললেন।
সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজের ফলাফলে একেই হতাশ ছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাদের মুড আরো বিগড়ে দিলেন ভারতীয় দলের অলরাইন্ডার হার্দিক পাণ্ড্য। তাঁর সেই হাল্কা মেজাজে পোস্ট করা ছবি ও সঙ্গের বার্তা ক্রিকেট ভক্তদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

কি আছে সেই পোস্টে? ইনস্টাগ্রাম, টুইটারে পোস্ট করা ছবিতে হার্দিককে দেখা গিয়েছে কালো টিশার্টে। চোখে ছিল সানগ্লাস, হাতের মুদ্রায় 'ভিকট্রি' সাইন। সঙ্গের বার্তায় বলেন ইংল্যান্ড সিরিজের ফলে তিনি 'আহত', কিন্তু এও দাবি করেন সিরিজে ভাল লড়াই হয়েছে। এশিয়া কাপ খেলতে আবুধাবি উড়ে যাওয়ার আগে বাড়িতে আসতে পারে তিনি খুশি বলেও জানান ওই পোস্টে।
হার্দিকের ওই পোস্ট নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিতে সময় নেননি ক্রিকেট ভক্তরা। ইংল্যান্ড সফরে হার্দিক জঘন্য পারফরম্যান্স ছিলই, তার উপর এই পোস্টে তাঁদের ধৈর্য্যের বাঁধ ভাঙে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Back to India 🇮🇳 gutted with the result but it was a well fought series 💥 and good to be back home for couple of days before we fly again for Asia cup in few days time ! <a href="https://t.co/5aYQVVMmA0">pic.twitter.com/5aYQVVMmA0</a></p>— hardik pandya (@hardikpandya7) <a href="https://twitter.com/hardikpandya7/status/1039809054690820096?ref_src=twsrc%5Etfw">September 12, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কমেন্ট সেকশনে তাঁদের সেই ক্ষোভের আঁচ পাওয়া গিয়েছে। এক ভক্ত বলেছেন, 'কেউ একে র্যাপার বানিয়ে দাও। ক্রিকেট খেলায় তো এর মন নেই, সবসময় র্যাপারের মতো সেজে শো অফ করে।' কেউ তাঁকে 'বার টেন্ডারের' পেশা নিতে পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন হার্দিককে 'গ্যাঙস্টারে'র মতো দেখতে লাগছে। কেউ বিসিসিআইয়ের দাবি করেছেন হার্দিককে দল থেকে বাদ দেওয়ার জন্য।
ইংল্যান্ডে প্রথম চার ম্য়াচে তাঁর 'অসাধারণ' ব্যাটিং-এর জেরে পঞ্চম টেস্টে বাদ পড়তে হয়েছিল। ইংল্যান্ডে তাঁর রান - ২, ৩১, ১১, ২৬, ১৮, ৫২*, ৪ ও ০। এরপরও তিনি 'ভাল লড়াই'য়ের কথা বলে ক্রিকেট ভক্তদের ধিক্কারের শিকার হলেন। এরপর তিনি যাবেন এশিয়া কাপ খেলতে। সেখানে ভাল পারফর্ম করে এই ক্ষুব্ধ ভক্তকূলের ভালবাসা হার্দিক ফিরে পান কিনা সেটাই দেখার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications