Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ট্রফির মহরাজকীয় উন্মোচন, নতুন প্রতিভা উঠে আসবে, আশাবাদী সৌরভ

আইপিএল মিটলেই কলকাতায় টি২০ ক্রিকেটের উন্মাদনা। বিশ্বকাপের মধ্যেই ক্রিকেটের মক্কা মেতে উঠতে চলেছে টি২০ ফ্রাঞ্চাইজি লিগের ক্রিকেটে। আগামী মাসেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি-২০ লিগ। আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পরে শুরু হবে বিপিএল। মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সব ফ্র্যাঞ্চাইজির দুটো করে দল থাকবে। একটি ছেলেদের, একটি মেয়েদের। শুক্রবার বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে এই ট্রফির মহারাজকীয় উন্মোচন হল।

এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। কথা ছিল প্রাক্তন দুই ভারত অধিনায়কের হাত ধরেই ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন হবে। কিন্তু মহারাজ যেখানে আছেন সেখানে চমক থাকবে না তাই হয় নাকি। প্রণব রায়, উৎপল চট্টোপাধ্যায়, গার্গী মুখোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায়েরা বাংলা জাতীয় দলে প্রতিনিধিত্বকারীরা। প্রথমে মঞ্চে ছিলেন না। ট্রফি উন্মোচনের আগে সৌরভ নিজ উদ্যোগে তাঁদের মঞ্চে ডেকে নেন।

Bengal Pro T20 League

বাংলার প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হবে ১১-২৮ জুন। পুরুষদের ম্যাচগুলি হবে ইডেন গার্ডেন্সে। মেয়েদের ম্যাচগুলি হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসে। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে পুরুষ ও মহিলা ক্রিকেটে আটটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। কোন ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার কারা হবেন, তাও ঘোষণা হল।
রাঢ় টাইগার্সের মার্কি প্লেয়ার শাহবাজ আহমেদ ও তিতাস সাধু। মুর্শিদাবাদ কিংসের মার্কি প্লেয়ার মনোজ তিওয়ারি ও সুকন্যা পারিদা।বসু। কলকাতা রয়্যালসের মার্কি প্লেয়ার অভিষেক পোড়েল ও মিতা পাল। মালদা ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার মুকেশ কুমার ও হৃষিতা হাওড়া ওয়ারিয়র্সের মার্কি প্লেয়ার অনুষ্টুপ মজুমদার ও ধারা গুজ্জর। শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি প্লেয়ার আকাশ দীপ ও প্রিয়াঙ্কা বালা। মেদিনীপুর উইজার্ডসের মার্কি প্লেয়ার অভিমন্যু ঈশ্বরণ ও রিচা ঘোষ

এই অনুষ্ঠানে সৌরভ বলেন, ১৯৮৯ থেকে ২০২৪ ক্রিকেট অনেক বদলে গিয়েছে। টেস্টের মতো টি২০-ও গুরুত্বপূর্ণ হয়েছে। অভিষেক পোড়েল এখন মিচেল স্টার্ককে ছক্কা মারছে। শুধু মাত্র পুরুষদের ক্রিকেট নয় একইসঙ্গে মহি‌লাদের ক্রিকেটেও মানেন্নয়ন হয়েছে। মহিলাদের প্রিমিয়ার লিগে রিচা ঘোষ ছক্কা মারছেন।'
একইসঙ্গে সৌরভ আরও বলেন, 'ফ্রাঞ্চাইজি লিগ বিশ্বজুড়ে দাপট বাড়ছে। সারা পৃথিবীতে ক্রিকেটের চিত্রটা পাল্টে যাচ্ছে। অভিষেক, শাহবাজ, রিচা, মুকেশরা উঠে এসছে। এই লিগে টি২০ ক্রিকেটে আমূল পরিবর্তন করবে আমি আশাবাদী। ক্লাব ক্রিকেট যারা খেলছে তাদের সামনে সুযোগ তাদের প্রতিভাকে সারা দেশের সামনে তু‌লে ধরার।'

সিএবি সভাপতি স্নেনহাশিস গঙ্গোপাধ্যায় ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'গতবার মহিলাদের প্রিমিয়ার লিগ দেখেই আমি অত্যন্ত উৎসাহিত হই। এট আ খুব বড় মঞ্চ যেখান থেকে ক্রিকেটাররা উঠতে পারবে। প্রাক্তন ক্রিকেটাররাও অত্যন্ত উৎসাহিত এই টুর্নামেন্টটা নিয়ে।

বেঙ্গল প্রো টি ২০-এর সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেইজ। তাঁকে লিগের মুখ করার প্রস্তাব দিলেন সৌরভ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+