ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলবেন কি উমেশ? জানা যাবে ফিটনেস টেস্টে

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলবেন কি উমেশ, জানা যাবে ফিটনেস টেস্টে

আহমেদবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা দিন-রাতের টেস্টে উমেশ যাদব খেলবেন কিনা জানা যাবে ম্যাচ শুরু দুই দিন আগে। ফিটনেস টেস্টে উতরে গেলে আগামী ম্যাচে এই ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলবেন কি উমেশ? জানা যাবে ফিটনেস টেস্টে

নতুন ভাবে গড়ে ওঠা আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। ২৪ ফেব্রুয়ারি থেকে দিন-রাতের ফর্ম্যাটে শুরু হবে খেলা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টেস্ট চলার কথা। ম্যাচ শুরুর দুই দিন গে অর্থাৎ ২২ ফেব্রুয়ারি চোট সারিয়ে ওঠা উমেশ যাদবের ফিটনেস টেস্ট হবে বলে বিসিসিআই-এর এক সূত্র মরফত জানা গিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে এই ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে দ্বিতীয় টেস্ট চলাকালীন পয়ে চোট পেয়েছিলেন উমেশ যাদব। সিরিজের বাকি দুটি টেস্ট তিনি খেলতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে উমেশের রিহ্যাবিলেশন হয়। ফিটনেস ট্রেনিংয়ের পর ভারতীয় ফাস্ট বোলার এখন ভালই সুস্থ বলে জানানো হয়েছে। তবে উমেশ ম্যাচ ফিট কিনা, তা আগামী ফিটনেস টেস্টে বোঝা যাবে বলে বিসিসিআই সূত্রে খবর।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৪৮টি টেস্ট খেলেছেন উমেশ যাদব। ১৪৮টি উইকেট নিয়েছেন দিল্লির এই অভিজ্ঞ পেসার। লাল বলের ফর্ম্যাটে এক ইনিংসে তিন বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন উমেশ। আইপিএল ২০২১-এর নিলামে তাঁকে ১ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+