ICC Women's T20 World Cup 2024: বাংলাদেশ মরিয়া, সময় দিল আইসিসি, মহিলা টি২০ বিশ্বকাপ সরতে পারে কোথায়?
ICC Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরার সম্ভাবনা প্রবল। তারই মধ্যে টুর্নামেন্ট ধরে রাখতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড অতিরিক্ত সময় চাইল।
বিসিসিআই ইতিমধ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে ক্রিকবাজের প্রতিবেদন সূত্রে খবর, আইসিসিও ঠিক করে ফেলেছে বাংলাদেশ থেকে সরাতে হলে তা কোথায় সরানো হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের দাবি, আইসিসির কাছে পাঁচ দিন সময় চাওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২০ অগাস্ট আইসিসি জানিয়ে দেবে মহিলাদের টি২০ বিশ্বকাপ কোথায় হবে। তবে শ্রীলঙ্কা নয়, সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই বা আবু ধাবিতে সরতে পারে এই টুর্নামেন্ট।
আইসিসির বোর্ড অব ডিরেক্টরদের একটি অনলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে ২০ অগাস্ট। মহিলাদের টি২০ বিশ্বকাপ সেই বৈঠকের অ্যাজেন্ডায় না থাকলেও সেদিনই স্থির হয়ে যেতে পারে টুর্নামেন্টের ভবিষ্যৎ। আইসিসির গতকালই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তা না হওয়ায় মনে করা হচ্ছে বিসিবির আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত সময় দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
মহিলাদের টি২০ বিশ্বকাপ শুরুর কথা ৩ অক্টোবর। তার আগে ২৭ সেপ্টেম্বর থেকে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। বিসিবি এখনও মরিয়া চেষ্টা চালাচ্ছে যাতে টুর্নামেন্টটি না সরে। ১০ দলকে নিয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ২৩টি।
বিসিবি ইতিমধ্যেই সেনা প্রধানকে চিঠি দিয়ে বিশ্বকাপ আয়োজনে পর্যান্ত নিরাপত্তার বন্দোবস্তের আশ্বাস প্রার্থনা করেছে। দুই পক্ষই এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। তবে সমস্যা হলো, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ডে তাঁর ঘনিষ্ঠদের পাত্তা নেই। তাঁরা দেশ ছেড়ে চলে গিয়েছেন কিনা তা নিয়েও চর্চা চলছে।
শ্রীলঙ্কা ও জিম্বাবোয়েও এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী। তবে আইসিসি চাইছে এমন জায়গা যেখানে ম্যাচের সময়ে তেমন হেরফের হবে না, পরিকাঠামো ভালো, আবহাওয়া ভালো থাকবে, এমন কোথাও এই টুর্নামেন্ট আয়োজন করতে। হাতে সময়ও বেশি নেই। সে কারণেই এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ট্রাভেল অ্যাডভাইসরিও টুর্নামেন্ট সে দেশের হওয়ার পিছনে বড় প্রতিবন্ধকতা।
উল্লেখ্য, মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করতে ভারতকে প্রস্তাব দিয়েছিল আইসিসি। যদিও অক্টোবরে ভারতের অনেক জায়গায় বৃষ্টি হয়। তাছাড়া আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। সেজন্যই আগ্রহ দেখায়নি বিসিসিআই।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications