U19 World Cup Final: বিশ্বকাপ জুড়ে বল হাতে দাপট দেখালেন সাউমি, রবির রেকর্ড ভেঙে গড়লেন নতুন নজির
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিউ ওয়েইবজেন।প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে ২৫৩ রান করেছে।ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে রেকর্ড রান তাড়া করে জিততে হবে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে এটিই সর্বাধিক স্কোর।
ভারতের পেসার রাজ লিম্বানি ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নমন তিওয়ারি ২টি ও সাউমি পাণ্ডে ও মুশের খান ১টি করে উইকেট পেয়েছেন। গোটা টুর্নামেন্টে বল হাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন ভারতীয় যুব বোলার সাউমি। ফাইনালে দুটি উইকেট নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন সাউমি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একটি সংস্করণে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব এখন সাউমির দখলে।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৯.৫ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট পান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট পান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন।
নেপালের বিরুদ্ধে ম্যাচে ১০ ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন সাউমি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভারে ৩৮ রান খরচ করে ১ উইকেট পান। ফাইনালে অজিদের বিরুদ্ধে মেগা ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪১ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন সাউমি।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকায় ৫ নম্বরে সাউমি। ২০০৪ সালে বিশ্বকাপে ইমানূল হক জুনিয়র ২২ উইকেট নেন, এটাই সর্বোচ্চ উইকেট একটি বিশ্বকাপের নিরিখে। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান বোলার কেনা মাপাখা ২১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ১৮ উইকেট প্রাপকের তালিকায় আছেন তিন জন। ওয়াইনে পার্নেল, উবিদ শাহ এবং সাউমি পাণ্ডে।
এই নিয়ে নবমবার যুব বিশ্বকাপের ফাইনাল খেলতে নামল ভারত। ভারত আট বার ফাইনাল খেলেছে। জিতছে ৫ বার। ষষ্ঠবার কাপ জয়ের হাতছানি ভারতের সামনে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications