বিরাটকে 'উচিত শিক্ষা' দিতে কোচ পদে আবেদন ব্রহ্মচারীর, পড়ুন তাঁর আজব আবেদনপত্র
পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও, উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এখন বিরাটকে 'উচিত শিক্ষা' দিতে বিসিসিআইয়ের কোচের পদে আবেদন জানিয়েছেন।
বিরাট কোহলি-অনিল কুম্বলে দ্বৈরথের অস্বস্তিকর অধ্যায় মিটলেও, তার রেশ গা থেকে ঝাড়তে পারছে না বিসিসিআই। কুম্বলে-কোহলি বিতর্কে এতদিনের ঘটনাবলীতে অনেকেই বিরাটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর 'অহংবোধ' নিয়ে অনেকেই আঙুল তুলেছেন বিরাটের দিকে।
গোটা ঘটনায় ভীষণ ক্ষুব্ধ জনৈক ক্রিকেট ভক্ত উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও, তিনিই এখন বিরাটকে 'উচিত শিক্ষা' দিতে বিসিসিআইয়ের কোচের পদে আবেদন জানিয়েছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! 'অ্যারোগেন্ট বিরাটকে সঠিক রাস্তায় আনতে' নাকি তাঁর এই আবেদন, বলে জানিয়েছেন উপেন্দ্রনাথ।

৩০ বছরের উপেন্দ্রনাথ , বিসিসিআইয়ের ওয়েবসাইট থেকে পেয়ে গিয়েছেন কোচ পদে আবেদন করার ঠিকানা। ব্যাস! তারপরই ঝটপট আবেদন করে দেন তিনি। দেশের বহু ক্রিকেট ভক্তের মতো উপেন্দ্রনাথও মনে করেন যে , ভরাতীয় দলের হেড কোচের পদ থেকে কুম্বলের সরে যাওয়ার ঘটনায় কোহলিই দায়ি। তাই কোহলিকে 'শিক্ষা' দেওয়া প্রয়োজন!
সবচেয়ে আকর্ষণীয় বিষয়, নিজের CV তে তিনি লেখেন--" কিংবদন্তী ক্রিকেটার অনিল কুম্বলের ইস্তফার পর আমি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়, দলের অধিনায়ক বিরাটের কোনও 'কিংবদন্তী'কে কোচ হিসাব প্রোয়জন নেই। " এখানেই শেষ নয়, উপেন্দ্রনাথের বক্তব্য CAC কোনও ক্রিকেটারকে কোচ পদের জন্য বেছে নিলেও ,তাঁকেও ফের অপমান করবেন বিরাট। তাই এই পদের জন্য তিনিই একমাত্র উপযুক্ত প্রার্থী।












Click it and Unblock the Notifications