'ফিনিশার' ধোনির সঙ্গে ভূবি ঝড়, পাল্লেকেলেতে একদিনের ম্যাচে রুদ্ধশ্বাস জয় ভারতের
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ভারত। মূলত মহেন্দ্র সিং ধোনির সিংহ বিক্রম আর ভূবনেশ্বর কুমারের নাছোড় লড়াইয়ের কাছে হার মানতে হল শ্রীলঙ্কাকে।
চাপ আর শ্রীলঙ্কা- এই দু'টোই দেখলে যেন চেগে ওঠেন মহেন্দ্র সিং ধোনি। আর শ্রীলঙ্কার বোলারদের উপরে যেন আছড়ে পড়ে ধোনিঝড়। বৃহস্পতিবার তেমনই ধোনি ঝড়ের দেখা মিলল পাল্লেকেলে স্টেডিয়ামে। সেইসঙ্গে ধোনি এদিন আরও একবার প্রমাণ করলেন যে 'ফিনিশার ধোনি' শেষ হয়ে যাননি।

বৃহস্পতিবার যখন ব্যাট করতে নেমেছিলেন ধোনি তখন ১১৮রানে বিরাট কোহলির উইকেট হারিয়ে ধুকছে ভারত। অধিনায়ক কোহলিকে নিয়ে চার নম্বর ভারতীয় ব্যাটসম্যান ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। কিন্তু, ধোনি উইকেটে থিতু হতে না হতেই আয়ারাম-গয়ারামের মতোই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন কে এল রাহুল, হার্দিক পাণ্ডরা। অক্ষর প্যাটেলেরও একই হাল। ম্যাচে তখন যেন দৈত্য হয়ে ফিরে এসেছে শ্রীলঙ্কা। মূলত বোলার দনানজয়ার দাপটে ম্যাচ শ্রীলঙ্কার অনুকূলে। ভারতের ৬ প্রথমসারীর ব্যাটসম্যানকে সংহার করে যেন পাল্লেকেলে স্টেডিয়ামে হুঙ্কার ছাড়ছেন দনানজয়া।
এদিকে বৃষ্টিতে বিঘ্নিত ম্যাচে ততক্ষণে ভারতের টার্গেট ২৩৫ থেকে কমে ৪৭ ওভারে ২৩১-এ এসে দাঁড়িয়েছিল। কিন্তু, ১৩১ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের তখন মরি মরি অবস্থা। এই পরিস্থিতিতে ক্রিজে ধোনির সঙ্গে সঙ্গত করতে নেমেছিলেন ভূবনেশ্বর কুমার। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটসম্যান হিসাবে ভূবির নাম থাকলেও আন্তর্জাতিক ম্যাচে এমন পরিস্থিতিতে তিনি যে ম্যাচ উইনার হবেন এমন ভাবনাটা বাতুলতারই সামিল ছিল। কিন্তু, এই ভূবি সঙ্গে করেই ধীরে ধীরে স্কোরবোর্ডকে সচল করার কাজে যেন লেগে পড়েছিলেন ধোনি।
৪০ ওভারের মাথাতেও মনে হচ্ছিল না কোনওভাবে ম্যাচ ভারতের পকেটে আসতে পারে। কিন্তু, মাথা ঠান্ডা রেখেই লক্ষ্যে অবিচলের মতোই ব্যাট করে যাচ্ছিলেন ধোনি ও ভূবনেশ্বর কুমার। অধিকাংশ সময় এক বা দুই রান নিয়ে টার্গেট স্কোরের কাছে পৌঁছনোর চেষ্টা করছিলেন, আবার কখনও বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে চাপ কমানোর চেষ্টা করছিলেন ধোনি ও ভূবি।
এইভাবেই আস্তে আস্তে ৪৪.২ ওভারে ১৬ বল বাকি থাকতেই টার্গেট স্কোরের ২৩১ রান তুলে নেন ধোনি ও ভূবনেশ্বর কুমার। আর সেই সঙ্গে দ্বিতীয় একদিনের ম্যাচে এক রুদ্ধশ্বাস জয় এনে দেন ধোনি ও ভূবি। ধোনি ৬৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ভূবনেশ্বর কুমার ৮০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ধোনির ইনিংসে যেখানে ১টি মাত্র বাউন্ডারি ছিল সেখানে ভূবনেশ্বরের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি।
এদিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৬ রানের স্কোর খাড়া করেছিল। শ্রীলঙ্কার টেল এন্ডারদের মধ্যে সিরিওয়ার্ধানা রুখে না দাঁড়ালে এই রানও হত কিনা সন্দেহ আছে। সিরিওয়ার্ধানা ৫৮ রান করেন। যা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে এদিন সর্বোচ্চ স্কোর ছিল। ভারতের হয়ে বুমরাহ ৪টি এবং চহ্বল ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ান। বিশেষ করে শিখরকে দেখে মনে হচ্ছিল ডাম্বুলার ২২ গজের ইনিংসে ব্যাটিং-এর খুনে মেজাজকে সঙ্গে করেই এদিন ব্যাট করতে নেমেছিলেন। শিখর ৫০ বলে ৪৯ এবং রোহিত ৪৫ বলে ৫৪ রান করে আউট হতেই যেন ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে।
এরপরই ধোনি ও ভূবির জুটিতে শুধু ম্যাচে ফেরা নয়, দ্বিতীয় একদিনের ম্যাচও পকেটে পুরে নিল ভারত। এর ফলে ৫ ম্যাচের একদিনের সিরিজে কোহলিরা এখন ২-০ ফলে এগিয়ে। তবে, ধোনি বা ভূবি নন এদিন ৬ উইকেট নিয়ে ম্যাচকে হাড্ডাহাড্ডি জায়গায় নিয়ে যাওয়ায় শ্রীলঙ্কার আকিলা দনানজয়াকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications