বাংলাদেশের বিরুদ্ধে কী থাকবেন কোহলি? ধোনির ভবিষ্যত? কী হতে পারে ভারতীয় দল, জেনে নিন

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে এবার ভারতীয় ক্রিকেট দলের সামনে মিশন বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিবেশী দেশের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তার জন্য দল ঘোষণা হওয়ার কথা আজ।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে এবার ভারতীয় ক্রিকেট দলের সামনে মিশন বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিবেশী দেশের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দল ঘোষণা হওয়ার কথা আজ। তার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য ভারতীয় দল ও কিছু ফ্যাক্টর।

হয়তো বিশ্রামে কোহলি

হয়তো বিশ্রামে কোহলি

গত এক বছর ধরে ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটে টানা ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে চলা বিরাট কোহলিকে হয়তো ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। সূত্রের খবর, ভারত অধিনায়ক নিজেই নাকি দেশের নির্বাচকদের কাছে বিশ্রাম চেয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

ধোনির ভবিষ্যত কী?

ধোনির ভবিষ্যত কী?

ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না বলে নিজেই জানিয়েছেন। এমএস কবে ক্রিকেটে ফিরবেন কিংবা আদৌ তাঁকে আর ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও ধোনিকে তাঁর প্রাপ্য সম্মান দিতে কোনও কার্পণ্য করেননি বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ঋষভ পন্থের ওপর চাপ

ঋষভ পন্থের ওপর চাপ

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে বিসিসিআই-র ভাবনায় থাকা দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে আহামরি নয়। উল্টে খারাপ শট খেলে আউট হওয়ার জন্য সমালোচিত হয়েছেন দিল্লির তারকা। এই পরস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ঋষভ পন্থের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে। কারণ তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সঞ্জু স্যামসন, ইশান কিষাণের মতো দেশের প্রতিভাবান ক্রিকেটাররা।

নতুন মুখ

নতুন মুখ

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ও অল রাউন্ডার শিবম দুবেকে ভারতের প্রাথমিক দলে নেওয়া হতে পারে বলে খবর। ইংল্যান্ড বিশ্বকাপের পর চোট সারিয়ে মাঠে ফেরা বোলার ভুবনেশ্বর কুমারকে এই সিরিজে ফের সুযোগ দেওয়া হতে পারে।

ভারতের সম্ভাব্য দল

ভারতের সম্ভাব্য দল

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, নভদীপ সাইনি, দীপক চাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+