টেস্টের শীর্ষস্থানে ভারত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট সুখবর ভারতীয় দলের জন্য। ওভালে টেস্ট ফাইনালের আগে ব়্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন। অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টের সিংহাসন দখল করে নিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে টেস্ট দলের যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এক নম্বর জায়গায় রয়েছে ভারতীয় দল।।
১২২ পয়েন্ট নিয়ে সবার উপরে রোহিত ব্রিগেড। ২ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৬। তিন নম্বর রয়েছে ইংল্যান্ড ১১৪ পয়েন্ট নিয়ে।চলতি বছরে ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। তারই সৌজন্যে টেস্ট র্যা ঙ্কিংয়ে ১ নম্বর জায়গা দখল করে নিল টিম ইন্ডিয়া।

আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে বসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর। মেগা এই ম্যাচে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। আইপিএল পর্ব শেষ করেই এই ম্যাচ খেলতে ইংল্যান্ড উড়ে যাবেন বিরাট কোহলি , রোহিত শর্মারা।
২০১৩ সালে শেষবার ইংল্যান্ডের মাঠেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারতীয় দল। এরপর আইসিসি ট্রফি অধরাই ভারতের কাছে। তাই আগামী মাসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ভারত দুটি দেশই ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, রাহুল দ্রাবিড় চলতি মাসের ২৩-২৪ তারিখ নাগাদ ওভালে পৌঁছে যাবেন। ভারতের টেস্ট দলে থাকা যে ক্রিকেটারদের আইপিএল প্লে-অফ খেলতে হবে না তাঁরাও অনেক আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবেন টেস্ট ফাইনালের প্রস্তুতির জন্য।
ইংল্যান্ডের মাটিতেই টেস্ট ফাইনালের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। চেতেশ্বর পূজারা। বর্তমানে সাসেক্সের হয়ে ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলতে ব্যস্ত ভারতীয় দলের এই ব্যাটসম্যান।
🚨 New World No.1 🚨
— ICC (@ICC) May 2, 2023
India dethrone Australia in the annual update of the @MRFWorldwide ICC Men's Test Rankings ahead of the #WTC23 Final 👀
শুধু টেস্টের র্যা ঙ্কিং নয় আরও সুখবর অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। বুধবার প্রকাশিত আইসিসির ক্রমতালিকা বলছে, শুধু লাল বলের ক্রিকেটেই নয় ,ভারত টি-২০ ফরম্যাটেও বর্তমানে বিশ্বের এক নম্বর টিম। টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পিছনে ফেলেছে মেন ইন ব্লু।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications