টানা ৫টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া, সিডনিতে সুযোগ

টানা ৫ টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। তেমনটা হলে টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়বে বিরাট কোহলি শিবির।

টানা ৫টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া, সিডনিতে সুযোগ

২০১৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের জয়যাত্রা শুরু হয়েছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম মোকাবিলা হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে প্রতিযোগিতায় দুর্দান্ত ভাবে ফিরে এসেছিল মেন ইন ব্লু। শেষ দুটি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজও ২-১ ফলে জিতেছিল বিরাট কোহলির দল।

এরপর ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কা। সেই সিরিজও জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে গিয়ে শুরুতেই টি-টোয়েন্টি সিরিজে নেমেছিল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের ওই সিরিজের সবকটি মোকাবিলা জিতেছিল টিম ইন্ডিয়া। তার মধ্যে দুটি ম্যাচ সুপার ওভারে জিতেছিল ভারত।

করোনা ভাইরাসের জন্য বেশ কয়েক মাস পর ক্রিকেট খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ জিতে যাবে ভারত। তেমনটা হলে টানা পাঁচটি টি-টোয়ন্টি সিরিজ জিতবে বিরাট কোহলি শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+