IPL 2021: তালিবানি ফতোয়ায় রশিদ-নবি-মুজিবদের আইপিএলের খেলা দেখা থেকে বঞ্চিত আফগানিস্তান
বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি ভালো দেখাতে একদিকে তালিবানরা যখন ক্রিকেটকে হাতিয়ার করছে, তখনই তালিবানি ফতোয়ায় আইপিএলের খেলা দেখা থেকে বঞ্চিত হতে চলেছেন আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই যা মোটেই স্বস্তিতে রাখছে না রশিদ খান, মহম্মদ নবি, মুজিব উর রহমানদের। তালিবানি ফতোয়ার জেরেই দেখা দিয়েছে নয়া সমস্যা।

আফগানিস্তানের দখল তালিবানদের হাতে চলে যাওয়ার পর থেকে সবচেয়ে বিপন্ন নারী স্বাধীনতা। খেলা থেকে বিনোদন, সব কিছুতেই নারীদের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে তালিবানরা। খুব দরকারে বেরোতে হলে বোরখা পরেই বেরোতে হবে। পোশাক ফতোয়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের অনেক প্রতিষ্ঠিত নারীই হয় দেশ ছেড়েছেন, আর যাঁরা পারেননি তিলে তিলে যাঁরা নিজেদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাঁদের স্বপ্ন, প্রয়াস। চরম আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে। আফগানিস্তানের মহিলাদের ক্রিকেট খেলা চালু রাখা না হলে আফগানিস্তানের সঙ্গে টেস্ট বাতিলের হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু এখনও সরকারিভাবে আশ্বাস এখনও মেলেনি। টি ২০ বিশ্বকাপের জন্য পুরুষ ক্রিকেটাররা অনুশীলন করলেও অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত রয়েছে আফগানিস্তানের মহিলা ক্রিকেট। মহিলা ফুটবল-সহ অন্য ক্রীড়াক্ষেত্রগুলির মতোই।
Afghanistan national 📻 📺 will not broadcast the @IPL as usual as it was reportedly banned to live the matches resumed tonight due to possible anti-islam contents, girls dancing & the attendence of barred hair women in the 🏟️ by Islamic Emirates of the Taliban. #CSKvMI pic.twitter.com/dmPZ3rrKn6
— M.ibrahim Momand (@IbrahimReporter) September 19, 2021
এরই মধ্যে আইপিএলের সম্প্রচার গোটা দেশে বন্ধ রাখার ফতোয়া জারি করেছে তালিবানরা। ফলে আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা আইপিএল দেখতে পারছেন না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার ও সাংবাদিক এম ইব্রাহিম আহমেদ টুইট বার্তায় লিখেছেন, মহিলাদের নাচ-সহ ইসলাম-বিরোধী বিষয় থাকার আশঙ্কা থেকেই আইপিএল সম্প্রচার আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, প্রথম দিকে মহিলাদের ক্রিকেট খেলার বিষয়ে আপত্তি জানানো হবে না বলে তালিবানদের থেকে বলা হলেও আফগানিস্তানের নতুন ডিরেক্টর অব স্পোর্টস বশির আহমেদ রুস্তমজাই সম্প্রতি মহিলাদের খেলার বিষয় নিয়ে মন্তব্য থেকে বিরত থেকে বলেছিলেন, এই বিষয়টি নিয়ে তালিবানের শীর্ষ নেতৃ্ত্বের নির্দেশের অপেক্ষা করা হচ্ছে। তবে মহিলাদের ক্রিকেট বন্ধ হয়ে গেলে আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটীয় ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াবে।
Happy birthday Shenwari Mama @rashidkhan_19 🎂 pic.twitter.com/AkFR3m3ImV
— Mohammad Nabi (@MohammadNabi007) September 19, 2021
এবারের আইপিএলে রশিদ খান ও মহম্মদ নবি সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন। ইংল্যান্ড থেকে তাঁরা এসে যোগ দিয়েছেন সানরাইজার্স শিবিরে। অনুশীলনও শুরু করেছেন। রশিদ খান টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর বোলার। টি ২০ আন্তর্জাতিকে অলরাউন্ডারদের তালিকায় নবি রয়েছেন শীর্ষস্থানে। এই দুই ক্রিকেটারের পাশাপাশি পাঞ্জাব কিংসে রয়েছেন আরেক টি ২০ বিশেষজ্ঞ মুজিব উর রহমান। কিন্তু তাঁদের আইপিএল অ্যাকশন থেকে তাঁদের দেশের নাগরিকরা বঞ্চিত হচ্ছেন এই খবর স্বাভাবিকভাবেই তাঁদের হতাশা বাড়াচ্ছে। আজ রশিদ খানের জন্মদিন। এদিনই আবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আজিজুল্লাহ ফজলি।
Interim Chairman @AzizullahFazli officially appointed as the new Chairman of Afghanistan Cricket Board by Afghanistan Islamic Emirates today. pic.twitter.com/7jf1Pv637k
— M.ibrahim Momand (@IbrahimReporter) September 20, 2021
From all of us to you, have a great day, @rashidkhan_19! 🎂🧡#OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/IqgUfGlR8D
— SunRisers Hyderabad (@SunRisers) September 20, 2021












Click it and Unblock the Notifications