Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লির, দলে একাধিক পরিবর্তন চেন্নাইয়ের

আর কয়েক মহূর্তের অপেক্ষা তার পরই আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ডেয়ারডেভিলস।

আর কয়েক মহূর্তের অপেক্ষা তার পরই আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৮ মরসুমের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচের মধ্যে চেন্নাইয়ের জয় পাঁচটি ম্যাচে এবং হার দু'টি ম্যাচে। সাত ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। গত ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।

দিল্লি ম্যাচ জিততে মরিয়া চেন্নাই দলে চমক রাখলেন ধোনি

এই অবস্থায় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম লক্ষ এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে দলকে আবার পুরনো ছন্দে নিয়ে আসা, পাশাপাশি লিগ টেবিলের প্রথম স্থান দখল করা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই এ দিন দলে চারটি পরিবর্তন করেছেন এমএসডি।

1
43440

অন্য দিকে, দিল্লির কাছে এখন প্রতি ম্যাচই মাস্ট উইন গেম। গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফলাফল যাই হোক ভাগ্যর লড়াইয়ে কিন্তু চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে হারিয়ে দিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টসে জিতে শ্রেয়স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেননি শ্রেয়াস। উইনিং কম্বিনেশনকে বজায় রেখেই পুনের মাঠে চেন্নাই বধ করতে নামছেন তিনি।

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, ফাফ দু প্লেসি, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, করন শর্মা, হরভজন সিং, লুঙ্গি এনগিডি, কেএম আসিফ

দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, লিয়াম প্লানকিট, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, আভেশ খান

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+