টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কবে থেকে? কবে ফাইনাল? এবার জানিয়ে দিল আইসিসি
কবে থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ? কবে ফাইনাল? এবার জানিয়ে দিল আইসিসি
সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানেই যে অনুষ্ঠিত হতে চলেছে টি২০ বিশ্বকাপ, তা আনুষ্ঠিকভাবে নিশ্চিত করল আইসিসি। কবে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট, কবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। টি২০ বিশ্বকাপের মতো হাই-ভোল্টেজ টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়ে আপ্লুত আমিরশাহী ও ওমান ক্রিকেট বোর্ড।

কী জানাল আইসিসি
করোনা ভাইরাসের আবহে টি২০ বিশ্বকাপ যে ভারতে হচ্ছে না, তা একদিন আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ খুলল আইসিসি। জানিয়ে দিল যে চলতি বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে মেগা টুর্নামেন্ট। যার ফাইনাল ম্যাচ ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য চার দিন আগে ওয়ানইন্ডিয়ার বাংলার পোর্টালে টুর্নামেন্ট শুরু এবং শেষের ক্ষেত্রে এই দুই দিনের কথাই উল্লেখ করা হয়েছিল। জানানো হয়েছিল যে ভারত নয়, এবার সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে হবে টি২০ বিশ্বকাপ। বিসিসিআই সভাপতি ও সচিব যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছিলেন আগেই। এবার তাতে আইসিসি-র সিলমোহর পড়ল। জানানো হল যে ভারত থেকে সরলেও টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে থাকবে বিসিসিআই।

কী বলেছিল বিসিসিআই
টি২০ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ দর্শাতে গিয়ে কার্যত একই সুরে কথা বলেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। বলেছিলেন যে অতিমারী পরিস্থিতি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সব মানুষের সুরক্ষা এবং স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বৈঠকের পর টি২০ বিশ্বকাপ নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা আইসিসি-কে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। উল্লেখ্য করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন করে নিজেকে টি২০ বিশ্বকাপের যোগ্য বলে প্রমাণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। অন্যদিকে ওমানে অতিমারী পরিস্থিতি ততটাও খারাপ না হওয়ায় সেখানে ঝুঁকিহীনভাবে ম্যাচগুলি আয়োজন করা যাবে বলে মনে করে আইসিসি। সংস্থার সিইও জিওফ অ্যালার্ডিসের তরফে বলা হয়েছে, ভারতে টি২০ বিশ্বকাপ না হওয়ায় তাঁরা দুঃখিত। তবে সুস্থভাবে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে এই রাস্তাই তাঁদের সঠিক বলে মনে হয়েছে বলেও জানিয়েছেন আইসিসি কর্তা। বিসিসিআই, আমিরশাহী ও ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে সংযোগরক্ষার মাধ্যমে এই মেগা ইভেন্ট আয়োজন করা হবে বলেও জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

আমিরশাহী ও ওমান বোর্ডের বিবৃতি
করোনা পরিস্থিতিতে আইসিসি এবং বিসিসিআই তাদের দেশে টি২০ বিশ্বকাপের আসর বসানোর সিদ্ধান্ত নেওয়ায় তারা সম্মানিত বলে জানিয়েছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক কালে সফলভাবে একাধিক হাই-প্রোফাইল টুর্নামেন্ট আয়োজন করা সংযুক্ত আরব আমিরশাহী এই চ্যালেঞ্জ নিতে তৈরি বলে জানানো হয়েছে। বিশ্বকাপ সুষ্ঠু ও সুরক্ষিতভাবে আয়োজনের ক্ষেত্রে নিজেদের সেরাটা উজাড় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ওমান ক্রিকেটের চেয়ারম্যান পঙ্কজ খিমজি।

প্রথম রাউন্ডের ম্যাচ হবে ওমানেও
টি২০ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি এখনও প্র্রকাশিত না হলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি ওমানেও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ হবে। বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী আট দল দুই দলে ভাগ হয়ে দুই দেশে সমান্তরালভাবে খেলবে। ওই আটের মধ্যে থেকে চারটি দল টুর্নামেন্টের 'সুপার ১২' রাউন্ডে খেলবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী আবু ধাবি এবং দুবাইতেই টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বলে ধরে নেওয়া যায়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications