T20 World Cup: মাঠের নামার আগেই মার্কিন মুলুকে বিরাট জ্বর, শেষ আট মাসে কোহলির ঝুলিতে শুধুই পুরস্কার
বিরাট কোহলি মানেই রেকর্ডের রাজা। যে কোনও ফর্ম্যাটে ম্যাচে নামলেই রেকর্ড বুকে তুলে রাখেন নিজের নাম। মাঝে কয়েক বছর খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও আবার স্বমহিমায় দেখা গিয়েছে কিং কোহলিকে। বিগত ৮ মাসে যে টুর্নামেন্টেই খেলেছেন সেখানেই জিতেছেন কোনও না কোন পুরস্কার।
ভারতীয় দলের অধিনায়ক না থাকলেও কোহলিই টিম ইন্ডিয়ার মূল নিউক্লিয়াস। টি২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার পোস্টার বয়ও যেন কোহলি। বিগত ৮ মাসে চারটি বড় পুরস্কার জিতেছেন। টি২০ বিশ্বকাপ শুরুর আগে বিরাটের সাম্প্রতিক সাফল্যগুলিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

২০২৪ সালের আইপিএলে সর্বোচ্চ রান(৭৪১) করেছেন কোহলি। ফলে অরেঞ্জ ক্যাপও জিতেছেন বিরাট। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ রান এসেছে বিরাটের ব্যাট থেকেই। এবারে বিশ্বকাপে একগুচ্ছ নয়া রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে কোহলির সামনে।
RCB poster for Virat Kohli. 🐐 pic.twitter.com/6z9wyTuw2N
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 3, 2024
আইপিএল শেষ হওয়ার আগেই আমেরিকায় পাড়ি দিয়েছিল টিম ইন্ডিয়া। ফাইনালের পর দ্বিতীয় দল রওনা দেয় বিশ্বকাপ অভিযানে। কিন্তু সেখানেও ছিলেন না বিরাট। জানা যায়, ব্যক্তিগত কারণে বিশ্রামে আছেন তিনি। যদিও বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগেই নিউ ইয়র্কে পৌঁছে যান কোহলি। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ম্যাচে নামেননি। মূল দলেও ছিলেন না তিনি।
আমেরিকায় আসার পর থেকেই কোহলিকে নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। তাঁকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হচ্ছে। ২০২৩-এ একদিনের ক্রিকেটে আইসিসির সেরা প্লেয়ার হওয়ার পুরস্কার দেওয়া হয় বিরাটকে। কিন্তু তার জন্য ছিল কড়া নিরাপত্তা। সামনে ঘোড়সওয়ার পুলিশ উপস্থিত ছিল।
সোশ্যাল মিডিয়ায় মার্কিন মুলুক থেকে বিরাট কোহলির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট কোহলিকে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। তিনি মাঠে যখন পৌঁছান, সেই সময় একাধিক অফিসিয়ালরা তাঁর আশেপাশে ছিলেন। সামনেই ছিলেন প্রচুর মাউন্টেন পুলিশ। যা দেখে বোঝা যাচ্ছে বিরাটের নিরাপত্তা নিয়ে কোনও রকম খামতি রাখতে চাইছে না মার্কিন প্রশাসন।
৫ টিম ইন্ডিয়া তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ, আইরিশদের বিরুদ্ধে লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।ভারত টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে রোহিত শর্মা এবং বিরাট কোহলিই ওপেন করতে পারেন। কোহলি টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার ছিলেন, ৭৪১ রান করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications