Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: রোহিত বড় মঞ্চের ক্রিকেটার, বিশ্বকাপের আগে হিটম্যানের আইপিএল ফর্ম নিয়ে চিন্তিত নন সৌরভ

আইপিএল পর্ব মিটলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১৭ বছর পর ফের কি টি২০ ফর্ম্যাটের বিশ্বকাপ জিতবে ভারত, এই প্রশ্ন সকলেরই মনে ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। কেম‌ন হবে ভারতের টিম কম্বিনেশন? তা নিয়ে চলতে চর্চা। তবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের উদ্বেগ রোহিত শর্মার খারাপ ফর্ম নিয়ে। কারণ ভারতীয় দলের অধিনায়কই এবার আইপিএলে একেবারে ভালো ফর্মে নেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার খারাপ ফর্ম নিয়ে বিচলিত নন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। লখনউয়ের বিরুদ্ধে দিল্লির ম্যাচের আগে কথা বলতে গিয়ে, মহারাজ রোহিত শর্মার ফর্ম নিয়েও মুখ খুলেছেন। দাদার সাফ কথা, চলতি আইপিএলে রোহিত শর্মার ফর্ম নিয়ে ভক্তদের চিন্তা করার দরকার নেই কারণ তিনি একজন বড় টুর্নামেন্টের খেলোয়াড়।

Sourav Ganguly

রোহিত প্রসঙ্গে সৌরভ বলেছেন, ভারত খুব ভালো দল। বিশ্বকাপে রোহিত ভালো খেলবে। ও সবসময়ই বড় টুর্নামেন্টে ভালো খেলে। বড় মঞ্চে সে ভালো খেলবে। ফলে রোহিতকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই।' চলমান আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং তার উত্তরসূরি হার্দিক পাণ্ডিয়ার মধ্যে তালমিল যে ভালো হচ্ছে না তা মাঠের বাইরে থেকেই বোঝা যাচ্ছে।।রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই টিম ম্যানেজমেন্ট.

আগামী ১ জুন জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলেছে। সৌরভ আগেই বলেছিলেন যে রোহিতের পাশাপাশি বিরাট কোহলিরও ভারতের হয়ে ইনিংস শুরু করা উচিত। কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে ফর্মে ছিলেন এবং টুর্নামেন্টে বর্তমান অরেঞ্জ ক্যাপধারী।

কোহলি এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৬৬১ রান করেছেন। স্ট্রাইক রেট এবারের আইপিএলে বিরাটের ১৫৩-এর বেশি, সঙ্গে ধারাবাহিকতাও রয়েছে। গতবার করেছিলেন ৬টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি। এবার করেছেন ৫টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি। পাঞ্জাব কিংসের বিপক্ষে একটুর জন্য শতরান হাতছাড়া করেছেন কোহলি, ৯২ রানে আউট হন তিনি।

বিরাট প্রসঙ্গে সৌরভ বলেন, "বিরাট এই মুহূর্তে অসাধারণ ক্রিকেট খেলছে। যেভাবে পাঞ্জাবের বিরুদ্ধে দ্রুত রান করল, তাতে টি২০ বিশ্বকাপে ওকে ওপেনার হিসেবে ব্যবহার করা উচিত।" অর্থাৎ সৌরভও চান, বেঙ্গালুরুর মতো করেই বিরাটকে ব্যবহার করুক জাতীয় দল। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে মাঠে নামতে দেখা যাবে কিং কোহলিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+