T20 World Cup: ভারতীয় দলে রোহিত-বিরাটদের ভবিষ্যৎ জানালেন গম্ভীর, মহাতারকাদের শুভেচ্ছা সচিনের
বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দিতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, এমনকি ২৪ ঘণ্টার মধ্যেই অবসর নিয়েছেন আরও এক সিনিয়ার ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। বিরাট-রোহিতের টি২০ থেকে অবসরের পর নানা মুণির নানা মত। সচিন তেন্ডুলকর থেকে গৌতম গম্ভীর প্রত্যেকেই এই বিষয়য়ে নিজেদের মতামত জানিয়েছেন।
রোহিত প্রসঙ্গে সচিন লিখেছেন, 'আমি তোমার উত্থান দেখেছি। একজন তরুণ ক্রিকেটার থেকে বিশ্বজয়ী অধিনায়ক। ক্রিকেটের প্রতি তোমার দায়বদ্ধতা, অভাবনীয় প্রতিভা দেশকে গর্বিত করেছেন। বিশ্বকাপ জিতে একটি ফর্ম্যাট থেকে বিদায় নেওয়া, এর থেকে ভালো কী আর হতে পারে।' একইসঙ্গে বিরাট প্রসঙ্গে মাস্টার ব্লাস্টার বলেন, 'ছয়টি বিশ্বকাপ খেলা এবং জিতে বিদায় নেওয়ার অনুভূতি আমিও জানি। দীর্ঘ ফরম্যাটে তুমি আরও ম্যাচ জেতাবে, এটাই দেখতে চাই।'

রাহুল দ্রাবিড় আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। কোচের পদে পুনরায় আবেদন করবেন না। ভারতীয় কোচের পদে ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়ে দিয়েছেন গম্ভীর। সব ঠিক থাকলে আগামী দিনে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন তিনিই। গৌতম গম্ভীরের নাম দ্রাবিড়ের উত্তরসূরির দৌড়ে প্রবল ভাবে আছে।। মেন্টর হিসেবে অন্যতম সফল গম্ভীরকে জাতীয় দলের কোচ করার কথা ওঠে।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি বলেন, 'গৌতম গম্ভীর ভীষণ অভিজ্ঞ। ও দায়িত্ব নিলে সেটা নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ হবে। ওর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকেই ভারতীয় দলের প্রয়োজন। ভারতীয় দলের এমন একজন কোচকে দরকার যে অনেক ক্রিকেট খেলেছে এবং তিন ফর্ম্যাটেই দীর্ঘদিন খেলেছে।'
শনিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে রোহিতের দল। রবিবার সকাল সকাল তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গেলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর । ছবি তুললেন ভক্তদের সঙ্গে।
এবার টি২০ ক্রিকেটে পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিটয়ে জল্পনা শুরু হয়েছে। দৌড়ে এগিয়ে আছেন বর্তমান সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।












Click it and Unblock the Notifications