টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতকে চিন্তায় রাখবে গ্রহের অবস্থান, কিন্তু কীভাবে?
টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে আজ অ্যাডিলেডে ভারত খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। জিতলেই ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠেয় ফাইনাল খেলার ছাড়পত্র হাতে চলে আসবে। টি ২০ আন্তর্জাতিকে পারস্পরিক দ্বৈরথের ফলাফল থেকে টি ২০ বিশ্বকাপের পরিসংখ্যানেও জস বাটলারদের চেয়ে এগিয়ে রোহিত শর্মার দল। কিন্তু জ্যোতিষ গণনা অনুসারে আজ বিশ্বের ১ নম্বর দলই চাপে থাকবে। তবে কী করলে গ্রহের দশা এড়ানো যাবে সেই তথ্যও দেওয়া হয়েছে।

সেমিফাইনাল নিয়ে জ্যোতিষ-চর্চা
ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে কোন দল জিতবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পিছিয়ে নেই জ্যোতিষরাও। গণেশ (Ganesha)-র তরফেও বিভিন্ন গ্রহের অবস্থান দেখে জানিয়ে দেওয়া হয়েছে আজ কারা শেষ হাসি হাসতে পারে। এটা যে সব সময় মিলবে সেটা নয়। তবুও যাঁরা জ্যোতিষে আস্থা রাখেন তাঁরা যাচাই করে নিতে চাইছেন আজকের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে সম্ভাব্য জয়ী কারা হতে পারেন।

সতর্ক থাকার পরামর্শ
গণেশ-এর গণনা অনুযায়ী, যদি ভারতীয় দল শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভাবনাচিন্তা না করে তাহলে সমস্যায় পড়তে পারে রোহিত শর্মার দল। সেই পরিস্থিতি কাটাতে সতর্ক থেকে আগাম পরিকল্পনা করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। শুরু থেকে শেষ অবধি সব কিছু যথাসময়ে করাটাই জরুরি। ইংল্যান্ডের বিষয়ে গণেশ-এর তরফে জানানো হয়েছে, জস বাটলারদের আজকের ম্যাচে যা করতে হবে তা খুবই দ্রুত এবং ক্ষিপ্রতার প্রয়োজনীয়তা রয়েছে। টাইম ম্যানেজমেন্টও খুব জরুরি। সময় নষ্ট না করার বিষয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে।

ভারতের চিন্তা
অনেকেই চাইছেন ভারত-পাকিস্তান দ্বৈরথ হোক ফাইনালে। তবে গণেশের তরফে জানানো হয়েছে, শান্ত থেকে পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপই সাফল্যের রাস্তা খুলে দিতে পারে। চন্দ্র ভারতীয় দলের পক্ষে রয়েছে আজকের ম্যাচে। তবে রবি-কেতু-বুধ-শুক্রের সমবেত প্রভাব কেমন হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই বিষয়টি ভারতীয় দলের বিপক্ষেও যেতে পারে।

ইংল্যান্ড এগিয়ে
অন্যদিকে, ইংল্যান্ডের সুবিধা করে দিতে পারে মঙ্গলের বিপরীতমুখিতা। আরও জানানো হয়েছে, আজকের ম্যাচে টস জেতার সম্ভাবনা বেশি রয়েছে ইংল্যান্ডেরই। এমনকী ভারতের চেয়ে আজ ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি দেখাচ্ছে গ্রহের অবস্থান। যদিও খেলা হবে মাঠেই। কে জিতবে তার উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই। ভারতীয় দলের হয়ে আজ বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়ার সফল হওয়ার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক আজ চমকে দিতে পারেন, গ্রহের অবস্থান অন্তত তেমনই পূর্বাভাস দিচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications