T20 World Cup 2024: ভারত-সহ ৪ দলের কাছেই টি২০ বিশ্বকাপ সেমিতে যাওয়ার সুযোগ, জিততে হবে কত ব্যবধানে?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আজ গ্রস আইলেটে ভারতীয় সময় রাত ৮টা থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। এরপর কাল ভোর ৬টা থেকে কিংসটাউনে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।
আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ বৃষ্টিতে ভেস্তে গেলে বা ভারতের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে, সেমিফাইনালে যাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে আফগানিস্তানের। বাংলাদেশকে হারালেই চলবে।

আফগানিস্তান সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করতেই জমে গিয়েছে শেষ চারের লড়াই। সুপার এইটের গ্রুপ ১-এ ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ২.৪২৫ নেট রান নিয়ে শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়ার ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট ০.২২৩। ২ ম্যাচে ২ পয়েন্ট আফগানিস্তানের, তাদের নেট রান রেট মাইনাস (-)০.৬৫০। বাংলাদেশ ২ ম্যাচে কোনও পয়েন্ট পায়নি। নেট রান রেট মাইনাস (-) ২.৪৮৯।
যদি সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জেতে সেক্ষেত্রে ২ দলেরই পয়েন্ট হবে ৪। কিন্তু অজিরা এগিয়ে নেট রান রেটে। কাল হিসেবে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। প্রথম ইনিংসে ১৬০ রান তোলার পর অস্ট্রেলিয়া যদি ১ রানে জেতে, তাহলে আফগানদের জিততে হবে ৩৬ রানে।
আবার ভারত যদি প্রথমে ব্যাট করে ১৬০ রান তোলে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় ছিনিয়ে নেয়, তাহলে ১৬১ রানের টার্গেটের হিসেবে আফগানিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে ১৫.৪ ওভারে। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে ভারতের ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে অঙ্কের নিয়মে।
অস্ট্রেলিয়া যদি ভারতকে ৪১ রানে হারিয়ে দেয় তাহলে রোহিতদের নেট রান রেটে টেক্কা দেবে অজিরা। তবে তাতেও ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু আফগানিস্তান যদি অন্তত ৮৩ রানে বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে সেমিফাইনালে চলে যাবে অজি ও আফগানরা।
যদি ভারত ও বাংলাদেশ তাদের শেষ ম্য়াচগুলিতে জেতে তাহলে কী হতে পারে, সেটা এবার দেখে নেওয়া যাক। ভারত জিতলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই চলে যাবে সেমিফাইনালে। অবশ্য যে কোনও পরিস্থিতিতে ভারতের সেমিফাইনালটি হবে দ্বিতীয় সেমিফাইনাল, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮টা থেকে।
অস্ট্রেলিয়া ও আফগানিস্তান হারলে তিনটি দল দাঁড়িয়ে থাকবে ২ পয়েন্টে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। আফগানিস্তান ও বাংলাদেশের নেট রান রেট মাইনাসে। ফলে আফগানিস্তান যদি ১ রানে হারে তাহলে অস্ট্রেলিয়াকে নেট রান রেটে আফগানদের থেকে পিছনে যেতে হারতে হবে ৩১ রানে।
বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে যদি ৩১ রানে জেতে সেক্ষেত্রে আফগানিস্তানকে নেট রান রেটে পিছনে ফেলবে। অস্ট্রেলিয়াকেও টেক্কা দেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে ভারতের কাছে অজিদের হারতে হবে ৫৫ রানে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ শেষ ম্য়াচে জিতলে ভারত ও অস্ট্রেলিয়া পৌঁছে যাবে শেষ চারে।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশ যদি সুপার এইটে নিজেদের শেষ ম্য়াচে জেতে তাহলে ভারত ও অস্ট্রেলিয়াই চলে যাবে সেমিফাইনালে। আর যদি ভারত ও আফগানিস্তান জেতে তাহলে এই দুই দলই যথাক্রমে ৬ ও ৪ পয়েন্ট নিয়ে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications