T20 World Cup 2024: বুমরাহর সঙ্গে কে? কোন বোলিং কম্বিনেশনে বিপক্ষকে ধসিয়ে দেবে ভারত? খোলসা আরপি-র
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম তিনটি ম্যাচই নিউ ইয়র্কে। যেখানে প্রথমবার খেলবে ভারত। লডারহিলে আগে খেলেছে, সেখানে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ রয়েছে রোহিতদের।
ভারতের সময়ের কথা ভেবে মেন ইন ব্লুর খেলাগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে সকালে। কাল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও তাই। ফলে আদর্শ বোলিং কম্বিনেশন কেমন হবে, তা নিয়ে চলছে চর্চা।

২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে অবদান রাখা রুদ্রপ্রতাপ সিং আজ বলেছেন, জসপ্রীত বুমরাহর সঙ্গে প্রথম একাদশে রাখা উচিত অর্শদীপ সিংকে। তাঁকে আইপিএলে পাঞ্জাব কিংস সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। ১৪ ম্যাচে অর্শদীপ দেন ১৯ রান, ইকনমি ১০.০৩।
আরপি সিংয়ের মতে, কোনও বোলারের পারফরম্যান্স নির্ভর করে তাঁকে একজন অধিনায়ক কীভাবে ব্যবহার করছেন, কোন কন্ডিশনে, কোন পরিস্থিতিতে বল করানো হচ্ছে এবং সংশ্লিষ্ট বোলার সম্পর্কে অধিনায়কের ধারণা কী, এই সব বিষয়ের উপর।
আরপি-র উপলব্ধি, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে সকালে খেলা হবে ফলে উইকেটে কিছুটা মন্থর ভাব থাকবে। ফলে খাটো লেংথে বল করা আদর্শ। বাঁহাতি পেসাররা অ্যাঙ্গেল পরিবর্তন করে সব সময় ডানহাতি ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারদর্শী। মনে হচ্ছে, বল বেশি স্যুইং করবে না। তাই বোলিং বৈচিত্র্যেই সাফল্য আসতে পারে।
রুদ্রপ্রতাপ সিং বলেছেন, অর্শদীপ জোরে বোলিংয়ের পাশাপাশি স্লোয়ার ডেলিভারি দিতে পারেন। ইয়র্কারের পাশাপাশি লেগ ও অফ কাটার কার্যকরী হবে। সে কারণেই মহম্মদ সিরাজের চেয়ে অর্শদীপকে এগিয়ে রাখছেন আরপি। তাঁর মতে, মহম্মদ সিরাজ নতুন বলে কার্যকরী। কিন্তু অর্শদীপ ডেথ ওভারেও ভরসা দিতে পারেন।
আরপির কথায়, ডেথ ওভার খুব গুরুত্বপূর্ণ। বুমরাহকে দিয়ে ডেথ ওভারের তিনটি ওভার করানো গেলে ভালো হয়। সেই সঙ্গে বোলিং বৈচিত্র্যের কারণেই ডেথ ওভারে বুমরাহর সঙ্গে সিরাজ নয়, অর্শদীপকে চাইছি। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে অন্তত দুজন বাঁহাতি পেসার থাকলে ভালোই। যেমন- জাহির খান ও আশিস নেহরার সঙ্গে আমিও অনেক ম্যাচ খেলেছি।
হার্দিক পাণ্ডিয়া যেভাবে আইপিএলে চার ওভার করেছেন তাতে তাঁর চোট সমস্যা নেই বলেই মনে করেন আরপি। ফলে হার্দিক পুরো কোটার চার ওভার করলে ভারত কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহালকে খেলানোর বিলাসিতা দেখাতে পারবে। প্রথম দিকে শিবম দুবে হয়তো সুযোগ পাবেন না। পরের দিকে শিবম সুযোগ পেলে ব্যাটে-বলে অবদান রাখতে পারবেন বলেও আশাবাদী আরপি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications