T20 World Cup 2024: সূর্য-শিবমের জুটি দিল স্বস্তি, জয়ের হ্যাটট্রিক করে সুপার ৮-এ টিম ইন্ডিয়া
টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ ভারত। আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেই সুপার ৮-এ জায়গা করে নিল টিম ইন্ডিয়া। ভারত জয় পেল ৭ উইকেটে।
আমেরিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই মাঠে বিশ্বকাপের লিগ পর্বে টানা তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে আমেরিকা।

৩ রান করে আউট হলেন রোহিত শর্মা। শুরুতেই জ্বলে উঠলেন সৌরভ নেত্রভালকর। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন পন্থ ও সূর্যকুমার যাদব। এই জুটিতে উঠে ৩৭ রান। তবে ২০ বলে ১৮ রান করার পর আলি খানের বলে আউট হলেন পন্থ। এরপর সূর্যের সঙ্গী হন শিবম। এই জুটি ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে।
শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অর্ধশতরান করেন সূর্য। ব্যাটিংয়ে স্বস্তি দিলেন দুবেও। সূর্য ৪৯ বলে ৫০ রান করেন। ২টি করে চার ও ছক্কা মারেন। ৩৫ বলে ৩১ রান করেন দুবে। আমেরিকার হয়ে সৌরভ ২টি, আলি খান ১টি উইকেট নেন। এই ম্যাচে ৫ রানের পেনাল্টি পায় ভারত। যা অনেকটাই সহায়তা করে।
প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় আমেরিকা। প্রথম ওভারের প্রথম বলেই শায়ন জাহাঙ্গিরকে আউট করেন অর্শদীপ সিং। ওভারের শেষ বলে আউট করেন আন্দ্রিস গাউসকে।যদিও শুরুর ধাক্কা কাটিয়ে আমেরিকা ইনিংসকে টানলেন স্টিভেন টেলর (২৪ রান) ও নীতীশ কুমার (২৭ রান)। শেষ দিকে চালিয়ে খেলে ১২ বলে ১৫ রান করে গেলেন কোরি অ্যান্ডারসন, ফলে লড়াইয়ের রসদ পেল আমেরিকা।
ভারতের হয়ে অর্শদীপ ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন।সেইসঙ্গে রেকর্ড করে ফেললেন পাঞ্জাব তনয়। এটা টি২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং। পাণ্ডিয়া ৪ ওভারে ১টি মেডেন ১৪ রান সহ ২ উইকেট নিয়েছেন।
T20 World Cup 2024: বল হাতে রেকর্ড গড়লেন অর্শদীপ, জয়ের জন্য ভারতের প্রয়োজন ১১১
ক্রিকেটের মাঠে প্রথম বার মুখোমুখি হল ভারত ও আমেরিকা। গত দুটি ম্যাচে আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে বুধবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ফ্যানদের আশা, এই ম্যাচ সহজেই জিতে নেবেন রোহিতরা। তবে অনেকের অনুমানকে ভুল প্রমাণিত করে ভারতকে বেশ বেগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারত তৃতীয় দল হিসাবে সুপার ৮-এ পৌঁছে গেল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications