T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে দিনের আলোয় ভারত-পাক ম্যাচ! কবে সূচি ঘোষণা করবে আইসিসি?
একদিনের বিশ্বকাপ পর্ব সফলভাবে আয়োজনের পর এবার আইসিসির ফোকাসে টি২০ বিশ্বকাপ।কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। ফলে একমাত্র আইসিসি ইভেন্টেই মুখোমুখি হয় দুই দল। ফলে টি২০ বিশ্বকাপেও এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যেই মেগাম্যাচের ভেন্যু প্রকাশ্যে এসেছে। এবার জানা গেল কখন হবে ভারত-পাক ম্যাচ।
আইিসিসি ইভেন্টে(মূলত ৫০ ওভারের) ভারত-পাক ম্যাচ দিন-রাতের হয়। আর টি২০ ফর্ম্যাটে হল সন্ধ্যার পরই এই ম্যাচের সময় চূড়ান্ত করা হয়। কিন্তু আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি নিয়ে কিছুটা ভিন্নধর্মী সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে এমনই তথ্য উল্লেখ করা হয়েছে। যা কিছুটা চমকপ্রদ।

এরফলে ভারত-পাকিস্তান সহ উপমহাদেশে এই ম্যাচ সম্প্রচারিত হবে সন্ধ্যায়। ফলে ভারত-পাকিস্তানের দর্শকরা টিভিতে ভালোভাবেই এই ম্যাচে দেখতে পাবেন, সন্ধ্যায় ম্যাচ হলে টিআরপির দিক থেকেও লাভবান হবে চ্যানেল।নিউইয়র্কে টি২০ বিশ্বকাপের জন্য একটি ৩৪,০০০ আসনের অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।সেখানেই হতে পারে ভারত-পাক ক্রিকেট মহারণ।
আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে।চলতি সপ্তাহেই সূচি প্রকাশ্যে আসতে পারে।
টি২০ বিশ্বকাপের আগের সংস্করণগুলিতে ১২টি করে দল মূলপর্বে অংশ নিয়েছিলো। আসন্ন বিশ্বকাপে সেই সংখ্যা বাড়তে চলেছে। আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি দলগুলির মধ্যে কেউ কেউ আইসিসি ক্রম তালিকা অনুযায়ী যোগ্যতা অর্জন করেছে আবার কেউ কেউ জায়গা করে নিয়েছে আঞ্চলিক কোয়ালিফায়ার গেলে। আসন্ন টি২০ বিশ্বকাপে ৫ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে।
প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট। ভারত-পাক দল এক গ্রুপেই থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এক গ্রুপে থাকবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications