T20 World Cup 2024: অপেক্ষাই সার! আশঙ্কা সত্যি করে ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে লডারহিলে ভারত-কানাডা ম্যাচও পরিত্যক্ত হয়ে গেল। সকালের হাল্কা বৃষ্টি এবং আউটফিল্ড ভিজে থাকার কারণে।
বৃষ্টি থামার পর রোদের দেখা মেলেনি। বার দুয়েক অফিসিয়াল পরিদর্শনের পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ভারত গ্রুপ এ থেকে ১ নম্বর দল হিসেবে গেল সুপার এইটে।

ফ্লোরিডার ফোর্ট লডারডেল বা লডারহিল বিপর্যস্ত বৃষ্টিতে। সেখানে এবার টি২০ বিশ্বকাপে চারটি ম্যাচ পড়েছিল। আজ নিয়ে তিনটি ম্যাচই পরিত্যক্ত হয়ে গেল টস হওয়ার আগেই। কাল লডারহিলে নিয়মরক্ষার শেষ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও আয়ারল্যান্ড। সেটিও হবে কিনা রয়েছে সংশয়।
আজ টসের জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। তখনও পিচ ও তার আশেপাশের বেশ কিছু জায়গা কভারে ঢাকা ছিল। যে জায়গাগুলি কভার দিয়ে ঢাকা হয়নি সেই জায়গাগুলি আম্পায়াররা খতিয়ে দেখেন। টানা বৃষ্টিতে মাটি ছিল বেশ নরম।
মাঠ শুকানোর প্রয়াস চালানো হতে থাকে। তারই মধ্যে আরও ১ ঘণ্টা পর পরিদর্শনের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। তবে এই সময়কালে পরিস্থিতির উন্নতি হয়নি। রোদ উঠলে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারতো। কিন্তু কালো মেঘে আকাশ ঢাকা থাকায় আশা ক্রমেই কমতে থাকে।
রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা গা ঘামাতে ফুটবলও খেলেন। ভক্তদের অটোগ্রাফ বিলোতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। অবশেষে দুই দলের ক্রিকেটারদের করমর্দনের দৃশ্যই পরিষ্কার করে দেয় ম্যাচের ভাগ্য।
ভারত চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গেল সুপার এইটে। আমেরিকার ৪ ম্যাচে ৫ পয়েন্ট। কানাডা এবারের টি২০ বিশ্বকাপ অভিযান শেষ করল ৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে। আমেরিকা সরাসরি ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় এই রিজিওন থেকে আরও একটি দল পরের টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে।
২২ জুন ডি গ্রুপের ২ নম্বর দলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্য়াচটি ভারত বনাম বাংলাদেশ হওয়ার সম্ভবনাই বেশি। এরপর ২৪ জুন ভারতের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথ সুপার এইটে হয়ে যাওয়ায় ফাইনালের আগে এই দুই দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কেন না, সেমিফাইনালে একই গ্রুপ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার ওঠার সম্ভাবনাই বেশি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications