T20 World Cup 2024: বাইশের বদলা চব্বিশে! অক্ষর-কুলদীপ জুটিই বাড়ি পাঠাল ইংল্যান্ডকে, ফাইনালে ভারত

T20 World Cup 2024: অ্যাডিলেডে ২০২২ সালে ১০ নভেম্বরের বদলা চব্বিশের সাতাশে জুন গায়ানায়। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দুরমুশ করে টি২০ বিশ্বকাপ ফাইনালে চলে গেল ভারত।

আগের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালেই ভারত হেরেছিল ইংল্যান্ডের কাছে। এবার পরাস্ত জস বাটলাররা। শনিবার ফাইনালে মুখোমুখি হবে চলতি টি২০ বিশ্বকাপে অপরাজেয় ভারত ও দক্ষিণ আফ্রিকা।

T20 World Cup 2024

৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে গত বছর ১৯ নভেম্বর ভারত পরাস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। চলতি টি২০ বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে অজিদের বিদায় প্রায় নিশ্চিত করে দিয়েছিল ভারত। আফগানিস্তান বাংলাদেশকে হারাতেই অজিরা ছিটকে গিয়েছিল।

২০১৪ সালের পর ফের টি২০ বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত। ২০০৭ সালের পর ভারত কখনও টি২০ বিশ্বকাপ খেতাব জেতেনি। ২০১৩ সালের পর ভারত কখনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়নও হতে পারেনি। ট্রফির সেই খরা কাটানোর আরও একটি সুযোগ পাচ্ছেন রোহিত শর্মারা।

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে ২৬ রান তুলে ফেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে, সেখান থেকে ৮.১ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৯। প্রথম পাঁচটি উইকেটের চারটিই আসে ওভারের প্রথম বলে।

চতুর্থ ওভারে নিজের প্রথম ওভারটি করতে গিয়ে প্রথম বলেই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে আউট করেন অক্ষর প্যাটেল। বাটলার চারটি চারের সাহায্যে ১৫ বলে ২৩ রান করেন। এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলে জনি বেয়ারস্টো (৩ বলে ০) এবং অষ্টম ওভারের প্রথম বলে মঈন আলি (১০ বলে ৮)-কে সাজঘরে ফেরান অক্ষর।

তার আগে পঞ্চম ওভারের চতুর্থ বলে ফিল সল্টকে (৮ বলে ৫) বোল্ড করে দেন জসপ্রীত বুমরাহ। নবম ওভারের প্রথম বলে স্যাম কারান (৪ বলে ২) কুলদীপ যাদবের প্রথম শিকার। একাদশ ওভারের চতুর্থ বলে কুলদীপ যাদবই বোল্ড করে দেন হ্যারি ব্রুককে (১৯ বলে ২৫)। ৬৮ রানে ষষ্ঠ উইকেট পড়ে গতবারের চ্যাম্পিয়নদের।

১২.২ ওভারে ৭২ রানে সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড। ক্রিস জর্ডন (৫ বলে ১) কুলদীপের বলে লেগ বিফোর হন। ৮৬ রানে অষ্টম ও ৮৯ রানে পড়ে নবম উইকেট। লিয়াম লিভিংস্টোন (১৬ বলে ১১) ও আদিল রশিদ (২ বলে ২) রান আউট হন।

১৬.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোফ্রা আর্চাপ ১৫ বলে ২১ রান করে জসপ্রীত বুমরাহর বলে লেগ বিফোর হতেই যবনিকা পড়ে ইংল্যান্ডের ইনিংসে। ৩ বলে তিন রানে অপরাজিত থাকেন রিস টপলি। ভারতের জয় ৬৮ রানে।

অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৩ ও কুলদীপ যাদব ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন তিনটি করে উইকেট। জসপ্রীত বুমরাহ ২.৪ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা অক্ষর প্যাটেল।

এদিন, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। ভারত তোলে ৭ উইকেটে ১৭১। রোহিত শর্মা ৫৭, সূর্যকুমার যাদব ৪৭, হার্দিক পাণ্ডিয়া ২৩, রবীন্দ্র জাদেজা অপরাজিত ১৭ ও অক্ষর প্যাটেল ১০ রান করেন। বিরাট কোহলি ৯ ও ঋষভ পন্থ ৪ রান করে আউট হন। ক্রিস জর্ডন নেন তিন উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+