T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ দুই দেশের হয়ে খেলবেন অ্যান্ডারসন, USA দলে কাদের দিকে রাখবেন নজর?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথম তারা খেলবে টি২০ বিশ্বকাপ।
মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বাধীন দলে সবচেয়ে অভিজ্ঞ কোরে অ্যান্ডারসন। ২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ তিনি খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। এবার রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র দলে।

আমেরিকার সঙ্গেই টি২০ বিশ্বকাপে অভিষেক হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী কানাডারও। উদ্বোধনী ম্যাচে তাই বেশ উত্তাপই থাকবে। দুই দলই প্রস্তুত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি স্থানীয় সময় ১ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারতীয় সময় অনুসারে ২ জুন ভোর ৬টায়।
বৃষ্টিতে ম্যাচটি ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন না, ডালাসে ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে। এলইডি স্ক্রিন-সহ স্টেডিয়ামে ঝড়ে কিছু ক্ষতিও হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দল অবশ্য সম্প্রতি কানাডা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশকে টি২০ সিরিজে হারানো কম কথা নয়।
কানাডাকে ৪-০ ও বাংলাদেশকে ২-১ ব্যবধানে টি২০ সিরিজে হারিয়ে টি২০ বিশ্বকাপ খেলতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র। চেনা পরিবেশে অঘটন ঘটাতে মরিয়া মোনাক প্যাটেলের দল। গ্রুপ এ-তে মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান ও ভারতের বিরুদ্ধেও। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল রয়েছে দলে। হেড কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ল।
মার্কিন যুক্তরাষ্ট্র দলে তারকা হতে পারেন নিউজিল্যান্ডের প্রাক্তনী কোরে অ্যান্ডারসন। টি২০ বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ডের হয়ে ৯টি ম্যাচ খেলে ৭ ইনিংসে ১১৩ রান করেছেন। টি২০ বিশ্বকাপে তাঁর সর্বাধিক ৪২ বলে ৩৪ রান এসেছিল ভারতের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপে তিনি মোট ৬টি উইকেটও পেয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ভালো পারফরম্যান্সের জন্য যাঁদের দিকে তাকিয়ে থাকবে তাঁদের অন্যতম ওপেনার স্টিভেন টেলর। উইকেটকিপার তথা ওপেনারের ভূমিকায় দেখা যাবে অধিনায়ক মোনাঙ্ককে। বাঁহাতি স্পিনার হরমীত সিংও মোনাঙ্কের তুরুপের তাস হতে পারেন। উল্লেখ্য, ৩১ বছরের অলরাউন্ডার হরমীতের জন্ম মুম্বইয়ে, বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকরও মুম্বইকর।
অধিনায়ক মোনাঙ্কের জন্ম গুজরাতের আনন্দে, মিলিন্দ কুমারের জন্ম দিল্লিতে, নিসর্গ প্যাটেলের জন্ম গুজরাতের আমেদাবাদে। আলি খানের জন্ম পাকিস্তানে। ভারত থেকে গিয়ে মার্কিন মুলুকের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আইপিএলের আসরে থাকার অভিজ্ঞতাও রয়েছে। অনেকে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র দল: ব্যাটার- মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ অধিনায়ক), আন্দ্রিয়েস গৌস (উইকেটকিপার), নীতীশ কুমার, শায়ান জাহাঙ্গির, স্টিভেন টেলর। অলরাউন্ডার- কোরে অ্যান্ডারসন, হরমীত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, শ্যাডলি ভ্যান শাল্কউইক। বোলার- আলি খান, জেস্সি সিং, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications