Suryakumar Yadav: বাইশ গজে ব্যাট হাতে নামলেন সূর্যকুমার, নিজের ফিটনেস নিয়েও দিলেন বিরাট আপডেট, দেখুন ভিডিও
ভারত-ইংল্যান্ড প্রথম দুই টেস্টের দল ঘোষণার দিনেই নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন সূর্য। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল সূর্যকুমারের চোট বেশ গুরুতর। ফলে তাঁকে ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এমনকি সোশ্যাল সাইটে যে ভিডিও তিনি পোস্ট করেছিলেন তাতে দেখা গিয়েছিল ক্র্যাচের সাহায্য হাঁটতে হচ্ছে তাঁকে।
সূর্যকুমার যাদব এখন এনসিএ-তে রয়েছেন। সেখানেই ফিট হয়ে উঠার প্রক্রিয়া চলছে তাঁর। নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন। এরইমধ্যে টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের স্বস্তি দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সূর্য তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের রিহ্যাবে ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে ব্যাটিং অনুশীলনও করতে দেখা গিয়েছে। পুরো দমে না হলেও বাইশ গজে নেমে বাটিং করেছেন সূর্যকুমার।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে বোর্ডের একটি সূত্র জানিয়েন, বেঙ্গালুরুর এনসিএ-তে স্পোর্টস হার্নিয়া সংক্রান্ত চিকিৎসা চলছে তাঁর। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি মিউনিখ চলে যাবেন, সেখানেই তাঁর অস্ত্রোপচার করাপ হবে।'
কিছুদিন আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, সূর্যকুমার যাদবের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে প্রত্যাবর্তনের ক্ষেত্রে। তার হার্নিয়া অস্ত্রোপচারের পর তাঁর প্রশিক্ষণ শুরু হতে আট থেকে নয় সপ্তাহ সময় লাগতে পারে। আশা করছি আইপিএল চলাকালীন ফিট হয়ে যাবেন তিনি।
এর আগে ২০২২ সালে ভারতীয় উইকেটকিপার ব্যাটার কেএল রাহুলেরও স্পোর্টস হার্নিয়া হয়েছিল। তিনিও জার্মানি গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন।স্পোর্টস হার্নিয়া বলা হয়, তলপেটের মাংসপেশীতে চোট বা কুঁচকিতে অত্যধিক ব্যথা হওয়াকে।স্পোর্টস হার্নিয়ায় সাধারণ হার্নিয়ার মতো ফোলাভাব থাকে না।
Good News For all SKY Fans 🥹❤️
— ✰ (@imsheenusingh63) January 12, 2024
SKY has started batting in nets.
Can't wait to see him on field 😭#SuryaKumarYadav pic.twitter.com/GP2B7WJ49S
২০২১ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সূর্যের। তারপর থেকে ২০২২ সালে টিম ইন্ডিয়ার হয়ে ৩১ টি২০ ম্যাচে ১,১৬৪ রান করেছেন। ২০২৩ সালে তিনি ১৮ টি২০ ম্যাচে ৭৩৩ রান করেছেন। পাশাপাশি তিনি আপাতত আইসিসি-র বর্ষসেরা টি২০ ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন। কিন্তু টি২০ বিশ্বকাপের বছরে তাঁর চোট চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications