IPL 2021: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং সানরাইজার্সের, কেকেআরের প্রথম এগারোয় শাকিব

আইপিএলের ম্যাচে আবু ধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের প্রথম এগারোয় আজ আনা হয়েছে শাকিব আল হাসানকে। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে কেকেআর ১০ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং সানরাইজার্সের

কলকাতা নাইট রাইডার্সে টিম সেইফার্টের বদলে খেলানো হচ্ছে শাকিব আল হাসানকে। আইপিএল অভিষেক হচ্ছে সানরাইজার্সে জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিকের। ইতিমধ্যেই আইপিএলের প্লে অফে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা নাইট রাইডার্স আজ জিতলে শেষ চারে কার্যত পৌঁছে যাবে। আজ জিতলে ইয়ন মর্গ্যানের দলের পয়েন্ট হবে ১৩ ম্যাচে ১২। শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। পাঞ্জাব কিংস আরসিবির কাছে হেরে যাওয়ায় লোকেশ রাহুলের দলের পয়েন্ট হল ১৩ ম্যাচে ১০। এখন শেষ ম্যাচ জিতলেও পাঞ্জাবকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। নেট রান রেটে পাঞ্জাব এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের থেকে। রাজস্থান ও মুম্বই দুই দলই ১২ ম্যাচে ১০ পয়েন্ট করে পেয়েছে।

1
4-2021

তবে নাইট শিবিরকে উদ্বেগে রাখছে ইয়ন মর্গ্যানের ফর্ম। আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন এদিনও ফিটনেসজনিত কারণে কেকেআরের প্রথম একাদশে নেই। শাকিব আল হাসান আজ প্রথম এগারোয় এসেছেন। তিনি নিশ্চিতভাবেই জায়গা ধরে রাখতে চাইবেন, ভালো পারফর্ম করে টি ২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াও তাঁর লক্ষ্য। সানরাইজার্স দলে এদিন জম্মু ও কাশ্মীরের দুই ক্রিকেটার রয়েছেন। আবদুল সামাদের পাশাপাশি আজ আইপিএল অভিষেক হচ্ছে উমরান মালিকের।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ২০ বার। ১৩টিতে জিতেছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে সাতটি ম্যাচে। শেষ পাঁচটি সাক্ষাতে চারটিতেই জিতেছে কেকেআর। দুই দলের শেষ সাক্ষাতে ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ১০ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। সানরাইজার্সের কাছে আইপিএলের সব ম্যাচ নিয়মরক্ষার হলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লে অফে জায়গা পাকা করার ক্ষেত্রে এই ম্যাচের ভূমিকা অনস্বীকার্য।

1
50854

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদ- জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, সিদ্ধার্থ কৌল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+