IND vs PAK: কীভাবে ফের শুরু হতে পারে ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ? উপায় বলে দিলেন গাভাসকর
২০১২-১৩ সাল থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ আছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটের বাইশ গজে। ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ভারত -পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ চালু করার পক্ষে সওয়াল করলেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
স্বাধীনতার পর থেকেই ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক স্তরে শীতলতা বজায় থেকেছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাঠায়নি বিসিসিআই। যা নিয়ে বিতর্ক কম হয়নি। সীমান্তে শান্তি থাকলে উভয় দেশের সরকারকেই ক্রিকেট নিয়ে কথা বলার আবেদন করেছে গাভাসকর।

একইসঙ্গে গাভাসকর আরও বলেছেন, আমি মোটামুটি নিশ্চিত যে বিকল্প কোনও পদ্ধতিতে কথা হচ্ছে। কিন্তু মাঠের বাইরে কী ঘটছে বা বাস্তবে কী হচ্ছে সেটা নিয়ে আমরা বেশি জানতে আগ্রহী। আমরা অনুপ্রবেশের কথা শুনছি। ভারত সরকারের পক্ষ থেকে এই জন্যই বলা হয়েছে, যতক্ষণ না সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণে এই বিষয়ে কথা বলা সম্ভব নয়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত। আইসিসি ইভেন্টে পাক দলের বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত। ভারতের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাক দল।
বর্তমান ভারতীয় দলের সঙ্গে কোনও তুলনাই হয় না পাকিস্তান দলে। এমনকি ভারতীয় বি দলের শক্তি এবং দক্ষতা এতটাই বেশি যে তাদেরও সহজে হারাতে পারবে না বর্তমান পাক দল, আগেই এমনটা জানিয়ে ছিলেন সুনীল গাভাসকর। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, রিজওয়ানের দল যে ফর্মে এখন আছে তাতে ভারতের বি দলকে হারাতেও তাদের বেগ পেতে হবে। ভারতীয় বি দলের বিরুদ্ধেও তাদের জয় পাওয়া সহজ হবে না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications