Sunil Gavaskar Birthday: জন্মের পরই হারিয়ে যান! কীভাবে মায়ের কোলে ফিরে এসেছিলেন গাভাসকর?
মাহি পার্বণ, দাদা দিবসের পর এবার সানি ডে। জুলাই মাস মানেই ভারতীয় ক্রিকেটে কিংবদন্তিদের জন্মদিন। ৭ জুলাই ধোনি, ৮ জুলাই সৌরভ, ১০ জুলাই সুনীল গাভাসকরের জন্মদিনে। সোমবার ৭৪তম জন্মদিন সানির। লর্ডসে ১৯৮৩ সালে ভারতের রূপকথার বিশ্বকাপ জয়ের অন্যতম সেনানী সুনীল গাভাসকর। টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন।
তাঁর ব্যাটেই সমীহ আদায় করে নিয়েছিল একদা বিশ্ব ক্রিকেটের হরিজন ভারত। কিন্তু জানেন কী জন্মের পরই হারিয়ে গিয়েছিলেন লিটল মাস্টার। তাঁর জীবনের গতি পথটাই পাল্টে যেতে পারত, কিন্ত ভাগ্য বিধাতা হয়ত অন্য রকম ভেবেছিলেন। সানির জীবনের অজানা কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৪৯ সালে মুম্বইয়ের পুরন্দরিয়া হাসপাতালে জন্মগ্রহণ করেন সুনীল গাভাসকর। নতুন সদস্যকে দেখতে হাসপাতালে হাজির পরিবারের অনেকেই। পরিবারের এক সদস্য লক্ষ্য করেন, শিশুর কানে একটি ছিদ্র রয়েছে। সেই চিহ্নই তাঁকে বাকি শিশুদের থেকে আলাদা করে দিচ্ছে। কিন্তু হাসপাতালেই ঘটল কাহানি মে টুইস্ট। হঠাত করেই হারিয়ে যান ছোট্ট গাভাসকর। কানে ছিদ্র থাকা সেই শিশু নেই গাভাসকরের মায়ের কাছে।
বাচ্চা অদল বদল হয়ে যায়নি তো! সেই সন্দেহ থেকেই হাসপাতালে জুড়ে খোঁজাখুজি শুরু হয়ে যায় । অনেক সমস্যার মধ্যেও পড়তে হয় গাভাসকর পরিবারের সদস্যদের। শেষ পর্যন্ত সানিকে খুঁজে বার করলেন তাঁরা। কানে ছিদ্র থাকা শিশুটিকে পাওয়া গেল এক মৎসজীবি মহিলার কাছে।

ঠিক সময় মতো খুঁজে বার না করলে সুনীল গাভাসকর হয়তো সেই জেলে পরিবারেই মানুষ হতেন। ক্রিকেটার হতেন কীনা, নিশ্চয়তা নেই। হয়তো তিনিও মত্সজীবি হতেন, কিংবা অন্য কোনও ভাবে জীবিকা নির্বাহ করতেন। অন্য খাতেই বইতে পারত ভারতীয় ক্রিকেটের আইকনের জীবন।
গাভাসকর তাঁর আত্মজীবনী 'সানি ডেজ'-এ এই বিষয়টি লিখেছেন। গাভাসকর স্বয়ং জানিয়েছেন,ছোট্ট বেলায় মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়ার সেই গল্প। তারকাদের জীবনে কিছু কিছু ঘটনা থাকে, যা আপাত দৃষ্টিতে মনে হয় গল্প। কিন্তু কিছু ঘটনা গল্প হলেও সত্যি।

সেদিন যদি মৎসজীবি মহিলার কাছ থেকে সানিকে খুঁজে বার না করতেন তাঁর কাকা। তাহলে অন্য দিকে বয়ে যেতেই পরাত সানির জীবন। ভারতীয় ক্রিকেটে গাভাসকর মানে একটা অধ্যায়। ব্যাট হাতে তাঁর কীর্তি অমর হয়ে আছে দশকের পর দশক।












Click it and Unblock the Notifications