‘একমাত্র এই কারণে আইসিসি টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে না ভারত’, কোন দিকে ইঙ্গিত করলেন গাভাসকর

‘একমাত্র এই কারণে আইসিসি টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে না ভারত’, কোন দিকে ইঙ্গিত করলেন গাভাসকর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সুবিধাজনক জায়গায় থেকেও তা কাজে লাগাতে পারেনি ভারত। ৩১ রানে হারতে হয়েছে তেম্বা বাভুমার দলের বিরুদ্ধে। প্রথমে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার পর পর উইকেট হারানোর সুযোগ না নিতে পারার ফলে ৬৮/৩ থেকে আফ্রিকার দলটির ইনিংস শেষে রান দাঁড়ায় ২৯৬/৪। একই রকম মোমেন্টাম ধরে না রাখার সমস্যা দেখা যায় ভারতের ব্যাটিং-এও। সেট দুই ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি আউট হওয়ার পর ধস নামে ভারতের ব্যাটিং অর্ডারে।

‘একমাত্র এই কারণে আইসিসি টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে না ভারত’, কোন দিকে ইঙ্গিত করলেন গাভাসকর

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমে জাতীয় দলের অধিনায়ক সুনীল গাভাসকরকে এই ব্যর্থতা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানান ধৈর্য্য ধরার জন্য। ভারতীয় ক্রিকেটের এই পরিবর্তনের সময়ে দলের পাশে থাকার জন্য সমর্থকদের আহ্বান করেছেন লিটল মাস্টার। তবে একই সঙ্গে সানি তুলে এনেছেন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তাঁর মতে আইসিসি টুর্নামেন্টে ভারতের ব্যর্থতার প্রধান কারণ।

টেস্ট ক্রিরেটে ৩৬টি শতরানের মালিক বলেছেন, "একমাত্র একটি কারণেই আইসিসি টুর্নামেন্টে (ওডিআই এবং টি-২০) ব্যর্থ হচ্ছে ভারত। আপনি যদি ১৯৮৩ এবং ২০১১ বিশ্বকাপ জয়ী দলের দিকে তাকান বা ১৯৮৫ ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা দলের দিকে লক্ষ্য করেন তা হলে দেখবেন এই দলগুলোয় একাধিক দুর্দান্ত অলরাউন্ডার ছিল। এই রকম একাধিক ব্যাটসম্যান ছিল যারা বল করতে পারত, আবার এমন বহু বোলার ছিল যারা ব্যাট করতে পারত। ৬, ৭ এবং ৮ নম্বরে অলরাউন্ডার প্রয়োজন। এই দলগুলোয় সেই ধরনের (যোগ্য) ক্রিকেটার ছিল। যুবরাজ সিং বা সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা বোলিং এবং ব্যাটিং দু'টোই খুব ভাল করত। এই একটা জায়গাতেই বিগত দুই বা তিন বছরে কমতি রয়েছে ভারতীয় দলের। এর ফলে অধিনায়কের হাতে অপশন কমে যায় এবং দল ফ্লেক্সিবিলিটি থাকে না।"

প্রথম ওডিআই তে হারলেও এখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। দ্বিতীয় ম্যাচে ২১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে স্ট্যান্ড-ইন অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই ম্যাচটি মাস্ট উইন গেম ভারতের জন্য। পার্লে এই ম্যাচ থেকে জয় তুলে আনতে না পারলে তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়াবে নিয়মরক্ষার। তৃতীয় ম্যাচে কেপ টাউের নিউল্যান্ডসে মাঠে নামবে ভারত। ম্যাচটি খেলা হবে ২৩ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+