Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজের, সুপার টুয়েলভে গেল আয়ারল্যান্ড

টি ২০ বিশ্বকাপে নামিবিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে চমক দিলেও সুপার টুয়েলভে উঠতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়ে আজ সুপার টুয়েলভে পৌঁছে গেল আয়ারল্যান্ড। ৯ উইকেটে জয়লাভ করে ছিটকে দিল দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। গত টি ২০ বিশ্বকাপে খেতাব দখলে রাখার লক্ষ্যে নেমে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার নিকোলাস পুরাণরা উঠতেই পারলেন না সুপার টুয়েলভে।

ডু অর ডাই ম্যাচ

হোবার্টে আজকের খেলা শুরুর আগে প্রথম রাউন্ডের গ্রুপ বি-র তৃতীয় স্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ছিল চারে। এই গ্রুপের সব দলই প্রথম দুটির মধ্যে একটি করে ম্যাচ জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল মাইনাস (-) ০.২৭৫, আয়ারল্যান্ডের মাইনাস (-) ০.৪৬৮। পরিস্থিতি এমন ছিল আজ দুটি ম্যাচ যারা জিতবে তারাই যাবে সুপার টুয়েলভে। ডু অর ডাই ম্য়াচে টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ।

কিংয়ের অর্ধশতরানে ১৪৭

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন চারে নামা ব্র্যান্ডন কিং। ১২ বলে ১৯ রানে অপরাজিত থাকেন ওডেইন স্মিথ। ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ এবং এভিন লুইস ও নিকোলাস পুরাণ করেন ১৩ রান। আইরিশ লেগস্পিনার গ্যারেথ ডেলানি ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। ব্যারি ম্যাককার্থি ও সিমি সিং একটি করে উইকেট দখল করেন।

দাপুটে ব্যাটিং আয়ারল্যান্ডের

জবাবে খেলতে নেমে একটি উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিং। ৭.৩ ওভারে দলগত ৭৩ রানের মাথায় বালবির্নি আউট হন আকিল হোসেনের বলে। তিনটি করে চার ও ছয় মেরে ২৩ বলে ৩৭ রান করেন তিনি। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর দলকে জয়ের টার্গেট পার করে দেন টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের তালিকায় বিশ্বের ৫ নম্বর ব্যাটার স্টার্লিং। তাঁকে যোগ্য সঙ্গত দেন লরকান টাকার।

বিদায় দু-বারের বিশ্বচ্যাম্পিয়নদের

১৭.৩ ওভারেই ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। টাকার অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৫ রান করে। তিনি দুটি চার ও দুটি ছয় মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৪ ওভারে ৩৮ রান খরচ করে একমাত্র উইকেটটি দখল করেন। এই জয়কে স্বপ্নপূরণ হিসেবে অভিহিত করেছেন ম্যান অব দ্য ম্যাচ ডেলানি। ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিদায়ই আপাতত চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। দল নির্বাচন নিয়ে শুরু থেকেই বিতর্ক সঙ্গী ছিল ওয়েস্ট ইন্ডিজের। এই ব্যর্থতায় বড় রদবদল আসতে পারে ক্যারিবিয়ান ক্রিকেটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+