BGT 2023: নাগপুর টেস্টে ক্যামেরন গ্রিনকেও পাবে না অস্ট্রেলিয়া, স্টিভ স্মিথের কথায় তেমনই ইঙ্গিত

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামের পিচ নিয়ে ধন্ধে অসস্ট্রেলিয়া। তার উপর মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের পাশাপাশি ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ক্যামেরন গ্রিন খেলতে পারবেন না বলেই জানালেন স্টিভ স্মিথ

ভারত সফরে টেস্ট সিরিজ জেতাকে অ্যাশেজের চেয়েও বড় করে দেখছে অস্ট্রেলিয়া। যদিও বিশ্বের ১ নম্বর দলকে নামতে হবে কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখেই। চোটের কারণে আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। সেই তালিকা আরও দীর্ঘায়িত হতে চলেছে।

গ্রিন নাগপুরে নেই

গ্রিন নাগপুরে নেই

বক্সিং ডে টেস্ট খেলতে গিয়ে আঙুলে চিড় ধরেছিল ক্যামেরন গ্রিনের। তারপর থেকে খেলতে পারেননি কোনও ম্যাচ। নাগপুর টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলই। হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, গ্রিনের আঙুলের চোট যেভাবে দ্রুত সেরে উঠছে তা আশাপ্রদ। যদিও বাস্তব চিত্র অন্য কথাই বলছে। আজ বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার অনুশীলনে গ্রিন ব্যাট করেননি। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি সেন্টার-উইকেটে হাল্কা বোলিং অনুশীলন করেছেন। পাঁচ সপ্তাহ আগে আঙুলে অস্ত্রোপচার হয়েছিল গ্রিনের। তাঁকে মাঠে নামানোর ক্ষেত্রে তাই সতর্কতা বজায় রেখে তাড়াহুড়ো করতে নারাজ অজি শিবির।

ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া

ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া

জানা গিয়েছে, বেঙ্গালুরুর আলুরে শিবিরে প্র্যাকটিসের সময় গ্রিনের আঙুলে কিছুটা অস্বতি বোধ হয়। যদিও ব্যাট করতে গিয়ে তাঁর চোটের জায়গায় কোনও ক্ষতি হয়নি। তবুও টিম ম্যানেজমেন্ট সতর্ক। অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ আজ নাগপুরে সাংবাদিকদের বলেন, মনে হয় না গ্রিন এই টেস্টে খেলতে পারবেন। তিনি এখনও ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্য়াটিং অনুশীলন শুরু করেননি। সে কারণেই আমার ধারণা তিনি খেলতে পারবেন না। কিন্তু জানি না কী হবে। আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে অনিশ্চয়তা আছে, এটা বলাই যায়।

কে হবেন বিকল্প?

কে হবেন বিকল্প?

গ্রিন না থাকলে অস্ট্রেলিয়াকে ৬ নম্বরে উপযুক্ত ব্যাটার বেছে নিতে হবে। সিডনিতে গ্রিনের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন ম্যাট রেনশ। পিটার হ্যান্ডসকম্বও খেলতে পারেন। রেনশ খেললে অস্ট্রেলিয়ার প্রথম সাত ব্যাটারের পাঁচজনই বাঁহাতি ব্যাটার। বেঙ্গালুরু ও নাগপুরে হ্যান্ডসকম্ব শর্ট লেগে ফিল্ডিং অনুশীলন করেছেন। রেনশকেও ক্লোজ-ইন ফিল্ডিং করতে দেখা গিয়েছে। দুজনেই ক্লোজ ক্যাচ ধরায় পারদর্শী। তবে অভিজ্ঞতায় এগিয়ে হ্যান্ডসকম্ব।

অজিরাও তিন স্পিনারে?

অজিরাও তিন স্পিনারে?

জশ হ্যাজলউডের জায়গায় নাগপুর টেস্টের প্রথম একাদশে থাকতে পারেন স্কট বোলান্ড। এদিন গ্রিনের সঙ্গে সেন্টার-উইকেটে বোলিং করতে দেখা গিয়েছে অপর বোলার লান্স মরিসকে। মিচেল স্টার্কও এই টেস্টে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া শিবিরকে ধন্ধে রেখেছে নাগপুরের উইকেট। জানা যাচ্ছে, উইকেট ঘূর্ণি হলে অস্ট্রেলিয়া তিন স্পিনার নামতে পারেন। নাথান লিয়ঁর সঙ্গী হবেন অ্যাশটন অ্যাগার ও টড মার্ফি। দুই স্পিনার খেললে অ্যাগারই এগিয়ে বাঁহাতি অর্থোডক্স স্পিনার হিসেবে। রয়েছেন মিচেল সোয়েপসনও।

চর্চায় উইকেট

চর্চায় উইকেট

এদিন মাঠে নেমে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার উইকেট দেখতে যান। পরে স্মিথ বলেন, বেশ শুষ্ক উইকেট। একটা প্রান্তে ভালোই বল ঘুরবে বলে মনে হচ্ছে। আমাদের বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাঁহাতি স্পিনারদের এই প্রান্তের জন্য ব্যবহার করা হতে পারে। উইকেটের অনেকটা জায়গা শুষ্ক। উইকেটে বল খুব লাফাবে বলে মনে হচ্ছে না। বল স্কিড করতে পারে। কখনও উঁচু কখনও নীচু মুভমেন্ট থাকতে পারে। আজ বিকেলে অজি শিবিরের স্ট্র্যাটেজি বৈঠক হওয়ার কথা। তবে পিচ কতটা ভাঙার সম্ভাবনা সেটা ম্যাচ শুরুর আগে আঁচ করে কম্বিনেশন তৈরি করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+