অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯: অনুশীলনে ডাকা হল স্মিথ-ওয়ার্নারকে! জাঁকিয়ে বসেছে ভয়
আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলি-হুমকির মোকাবিলা করতে তাদের বোলাররা সাহায্য করার জন্য স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ডাকল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সফরের প্রথম পরীক্ষা - টি২০আই সিরিজ শেষ। এবার পালা বহু-প্রতীক্ষিত টেস্ট সিরিজের। টি২০ সিরিজের বেশিরভাগটাই বৃষ্টির জন্য বানচাল হয়ে গেলেও তার মধ্যেই পার্ধান্য দেখিয়েছে ভারত। বিশে, করে শেষ ম্যাচে সিডনিতে অস্ট্রেলিয় বোলারদের বুকের কাঁপুনি বাড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন,তাঁর ব্যাট তৈরি আছে।
আসন্ন টেস্ট সিরিজই ভারতের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার সবচেয়ে বড় সুযোগ বলে মনে করা হচ্ছে। তার প্রধান কারণ এই অস্ট্রেলিয়া দলে নেই তাদের প্রধান দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অথচ, সোমবার সকালেই তাঁদের দেখা গেল অস্ট্রেলিয়ার অনুশীলনে। তাহলে কি...

মাঠে নেই, নেটে আছেন
গত সপ্তাহেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফ্ট - তিনজনের কারোরই শাস্তি কমানো হচ্ছে না। নির্বাসনের পুরো সময়টাই মাঠের বাইরে থাকতে হবে তাঁদের। কিন্তু তারপরও তাঁদের অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করতে দেখে স্বাভাবিকভাবেই বিস্ময় তৈরি হয়। তবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাঁদের নেটে দেখা গেলেও মাঠে দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

নেটে কেন?
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে তাদের প্রধান দুই ব্যাটসম্যানকে মাঠে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে না পারলেও মাঠের বাইরে তাঁদের যতটা সম্ভব ব্যবহার করা হবে। কোহলি-রোহিতদের মোকাবিলা করার আগে অস্ট্রেলিয় বোলারদের যোগ্য প্রস্তুতি দেওয়ার জন্যই তাঁদের অস্ট্রেলিয়া দলের নেটে ডাকা হয়েছে। আগামী কয়েকদিনও তাঁদের দুজনকে অস্ট্রেলিয় অনুশীলনে দেখা যাবে।

কেন নির্বাসন?
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফঅরিকা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সফরে বল বিকৃতির অভিযোগ উঠেছিল অজি বোলার ব্যানক্রফ্ট ও তখনকার অস্ট্রেলিয় অধিনায়ক ও সহঅধিনায়ক স্মিথ ও ওয়ার্নারের বিরুদ্ধে। এরপর অভিযোগের সত্যতা প্রমণিত হলে তাঁদের তিনজনকেই ১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়।

জাঁকিয়ে বসেছে ভয়
মূলত সিডনিতে ক্যাপ্টেন কোহলির ইনিংসই কাঁপুনি ধরিয়ে দিয়েছে অস্ট্রেলিয় বোলারদের মনে। ব্রিসবেনে ৬ বল খেলে ৪ রান করতে পেরেছিলেন কোহলি। কিন্তু সিডনিতে ইচ্ছেমতো গিয়ার বদল করে ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তারপরই অজিদের মনে জাঁকিয়ে বসেছে কোহলি ভীতি। তাই কোহলির মোকাবিলার প্রস্তুতির জন্য তাদের সেরা ব্যাটসম্য়ানদের বিরুদ্ধে বোলারদের খেলিয়ে তৈরি করতে চাইছে অস্ট্রেলিয়া।

কী বলছেন বোলাররা?
অস্ট্রেলিয় বোলিং আক্রমণের প্রধান ভরসা মিচেল স্টার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এক অস্ট্রেলিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, স্মিথ ও ওয়ার্নার বিশ্বের অন্যতম সেরা দুই ব্য়াটসম্যান। পরামর্শ দেওয়ার জন্য বোলিং কোচ তো আছেনই। সেই সঙ্গে তাঁদের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করে, তাঁদের কোথায় খামতি থাকছে, ইত্যাদি বিষয়ে পরামর্শ পেলে তার চেয়ে ভাল কিছু হয় না।
স্মিথ ও ওয়ার্নার দুজনেই আপাতত নিউ সাউথ ওয়েলস দলের হয়ে অনুসীলন করেন এবং নিয়মিত ক্লাব ক্রিকেট খেলছেন। নির্বাসন না ওঠা পর্যন্ত এভাবেই নিজেদের ফিটনেস ও খেলাকে ধরে রাকছেন তাঁরা। কিুন্তু আগামী ক'দিন তাঁদের ফের জাতীয় দলের সতীর্থদের মাঝে দেখা যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications