Steve Smith: আইপিএল নিলামে দল পাননি, বিগ ব্যাশ লিগে শতরান করে রেকর্ড সৃষ্টি করলেন স্মিথ
কয়েক মাস আগে আইপিএলের মেগা নিলামে অবিক্রিতই থেকেছেন স্টিভ স্মিথ। কোনও ফ্র্যাঞ্চাইজি স্মিথকে নিয়ে আগ্রহ দেখায়নি। বয়স বাড়লেও এখনও টি২০ ক্রিকেটে যে তিনি সমান কার্যকরী তা দেখালেন স্মিথ। বর্ডার-গাভাসকর ট্রফি এবং শ্রীলঙ্কা সফরের মধ্যে মাত্র কয়েক দিনের ব্যবধান। এই সময়টা বিশ্রামে না কাটিয়ে বিগ ব্যাশে মাঠে নেমে পড়লেন স্মিথ।
শনিবার সিডনিতে বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে ঝড় তুললেন স্মিথ। পারথ স্কোচার্সের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৫৮ বলে শতরান করলেন সিডনি সিক্সার্সের তারকা ক্রিকেটার স্মিথ। ব্যাট হাতে নেমে থেকেই আগ্রাসীভাবে খেলতে থাকেন স্মিথ। পারথ স্কোচার্সের বিরুদ্ধে এই ম্যাচে শেষ পর্যন্ত ৬৪ বলে ১২১ রানে অপরাজিত থাকলেন অজি তারকা ব্যাটার। দুরন্ত ইনিংস খেলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও বার্তা দিলেন স্মিথ।

এর আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভালোই খেলেন স্মিথ। তবে সিডনিতে ৯৯৯৯ রানের মাথায় আউট হওয়ার হতাশা রয়েই গিয়েছে স্মিথের। আগামী টেস্টে ১ রান করলেই ১০ হাজার রান পূরণ হবে স্মিথের। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনিই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন।
স্মিথ বলেছেন, মাত্র ১ রানের জন্য মাইলফলক স্পর্শ করা হল না। মনে হয় আগে ম্যাচটায় এই বিষয়টা নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলাম। এত চাপের কিছু নেই। হয়ে যাবে। সেই মুহূর্তে বেশ খারাপ লেগেছিল। খুব হতাশ লাগছিল। নিজের ঘরের মাঠে পরিবার, বন্ধুবান্ধবের সামনে মাইলফলক ছুঁতে পারলে ভাল লাগত। আশা করছি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই একটা রান করে ফেলতে পারব।












Click it and Unblock the Notifications