শীর্ষস্থানেই থাকল হায়দরাবাদ, ম্যাচ হেরে কার্যত বিদায়ের মুখে দিল্লি
চলতি আইপিএলে প্লে অফের লড়াই থেকে প্রায় ছিটকে গেল দিল্লি ডেয়ারডেভিলস। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে হেরে আইপিএল জয়ের স্বপ্ন কার্যত শেষ হল দিল্লির।
চলতি আইপিএলে প্লে অফের লড়াই থেকে প্রায় ছিটকে গেল দিল্লি ডেয়ারডেভিলস। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে হেরে আইপিএল জয়ের স্বপ্ন কার্যত শেষ হল দিল্লির। বড় কিছু অঘটন না ঘটলে এই বারও প্লে অফে পৌছনো হবে না দিল্লির।
শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইনিংসের শুরুটাও ভাল করে আইয়ারের দল।কিন্তু ম্যাচের শুরটা ভাল হলেও শেষটা হাসি মুখে করতে পারলেন না দিল্লির ক্রিকেটারেরা। দিল্লির হয়ে ব্যাট হাতে ভাল পারফর্ম করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ। ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তরুণ পৃথ্বী। ছ'টি চার এবং তিনটি ছয় দিয়ে ইনিংসটি সাজানো ছিল এই ডানহাতি ব্যাটসম্যানের। পৃথ্বী ছাড়া রান পান দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ৪৪ রান করেন শ্রেয়াস। দু'টি ছয় এবং তিনটি চার দিয়ে সাজানো ছিল শ্রেয়াসের ইনিংস।
Heartbreak in Hyderabad. 💔#DilDilli #Dhadkega #SRHvDD pic.twitter.com/4Ob0NQ6p8f
— Delhi Daredevils (@DelhiDaredevils) May 5, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কোনও দিল্লির ব্যাটসম্যানই এদিন বড় রান করতে পারেননি। দু-এক জনের দৌলতে এক দিন জয় পাওয়া যায় রোজ রোজ নয়, তা হয়তো বোঝোননি দিল্লির সাপোর্ট স্টাফেরা। নয়তো একটা দল প্রতিনিয়ত দল গঠনে ভুল করে কী করে! টি২০ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েলকে এদিন ওপেন করতে পাঠায় দিল্লি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ওপেনিংয়ে এসেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র দু'রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সমর্থকদের প্রিয় ম্যাক্সি। রান পাননি নমন ওঝাও। ঋষভ পন্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নিজের উইকেট হারান এই আইপিএলে প্রথম সুযোগ পাওয়া নমন ওঝা। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় এই ব্যাটসম্যানকে। নমন আউট হওয়ার কিছু সময়ের মধ্যেই আউট হন ঋষভ। ১৮ করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
Innings Break!
After having opted to bat first, the @DelhiDaredevils post a total of 163/5.
Chase coming up in a bit. #SRHvDD #VIVOIPL pic.twitter.com/2SX6zKoCZx
— IndianPremierLeague (@IPL) May 5, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শেষের দিকে ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে লড়াই করার মতো জায়গায় দিল্লিকে নিয়ে যায় বিজয় শঙ্কর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভাল বল করেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ২৩ রান খরচ করে ২টি উইকেট নেন রশিদ। একটি উইকেট পান সিদ্ধার্থ কল। দু'টি উইকেট আসে রান আউট হিসেবে।
জবাবে ব্যাট হাতে নেমে এক বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এদিন সানরাইজার্সের হয়ে ম্যাচের ভীত শুরুতেই গড়ে দেয় তাদের ওপেনিং জুটি। শিখর ধবন এবং অ্যালেক্স হেলস মিলে প্রথম উইকেটে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন। ৩১ বলে ৪৫ রান করেন হেলস এবং ৩০ বলে ৩৩ রান করেন শিখর। তিনটি চার এবং তিনটি ছয় দিয়ে সাজানো ছিল অ্যালেক্সের ইনিংস, পাশাপাশি শিখরের ইনিংস সাজানো ছিল দু'টি চার এবং একটি ছয় দিয়ে। ক্রিজে সেট হয়ে গেলেও এই দুই ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরান অমিত মিশ্র।
Amit Mishra की फिरकी ने घुमाया मैच, मिश्रा के डबल मैजिक के बाद DD की बेहतरीन वापसी...👊#DilDilli #Dhadkega #SRHvDD pic.twitter.com/St3mJONeAF
— Delhi Daredevils (@DelhiDaredevils) May 5, 2018
সেট দুই ব্যাটসম্যানের উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি সানরাইজার্সের। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ইউসুফ পাঠান নিজেদের দায়িত্বে জয় এনে দেন হায়দরাবাদকে। মূলত ইউসুফের ঝোড় ইনিংসই জয়ের রাস্তা প্রসস্থ করে সানরাইজার্স হায়দরাবাদের জন্য। ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। দু'টি চার এবং দু'টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ২২৫.০০। বড় পাঠানকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক উইলিয়ামসন। ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ম্যাচে জয়ের ফলে নয় ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। দশ ম্যাচ থেকে সমসংখ্যক পয়েন্ট থাকলেও রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
Click it and Unblock the Notifications