Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021: আগুনে পেসে নজর কাড়লেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান, প্রশংসা মেন্টর ইরফানের

আইপিএলে দুবাইয়ে লো স্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে ওঠার দৌড়ে সুবিধাজনক জায়গায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে নিয়মরক্ষার ম্যাচে অরেঞ্জ আর্মির হয়ে আইপিএল অভিষেকেই নজর কাড়লেন উমরান মালিক। মন্থর পিচেও জম্মু ও কাশ্মীরের এই পেসারের বলের গতি তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

আগুনে পেসে নজর কাড়লেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান

(ছবি- উমরান মালিকের ইনস্টাগ্রাম)

গতকালের ম্যাচে উমরানের বলের সেরা গতি ছিল ঘণ্টায় ১৫১.৩ কিলোমিটার। চলতি আইপিএলে সবচেয়ে জোরে বলগুলির তালিকায় এটি রয়েছে সপ্তম স্থানে। প্রতি ঘণ্টায় ১৫০.০৬ কিলোমিটার বেগে যে বলটি করেছেন সেটি রয়েছে একাদশ স্থানে। ১৪৯.৭৯ কিমি./ঘণ্টায় করা বলটি রয়েছে ১৪ নম্বরে। এ ছাড়াও কয়েকটি বলের গতিবেগ ঘণ্টায় ছিল ১৪৭ কিলোমিটারের আশেপাশে। মন্থর পিচে উমরানের এই বলের চমকপ্রদ গতি যেমন কেকেআর ব্যাটারদের অস্বস্তিতেত ফেলছিল, তেমনই আগামী বছরের আইপিএল নিলামে লাগাতার জোরে বল করে যাওয়ার দক্ষতা উমরানের প্রতি আগ্রহ বাড়াতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজিরই।

কেকেআরের বিরুদ্ধে চার ওভারে ২৭ রান দিয়েছেন উমরান। উইকেট না পেলেও ২৪টির মধ্যে ১৩টি ডট বল। ২৭ রানের মধ্যে চারটি চার মারতে সক্ষম হন কেকেআর ব্যাটাররা। অথচ এই উমরান মালিক কিন্তু সানরাইজার্স হায়দরাবাদে শুরু থেকে ছিলেন না। টি নটরাজনের করোনা ধরা পড়ার পর পরিবর্ত হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। শর্ট-টার্ম কোভিড-১৯ পরিবর্ত হিসেবে। ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌলরা থাকায় গতকালের আগে প্রথম একাদশে আসতে পারছিলেন না। কিন্তু আইপিএল অভিষেকেই তিনি রীতিমতো চমক দেখালেন তাঁর এক্সপ্রেস পেসে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ২১ বছরের এই তরুণ পেসারের প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা। আবদুল সামাদ ও উমরান মালিক দুজনেই এখন সানরাইজার্সে। জম্মু ও কাশ্মীরের দুই পেসারই নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানকে মেন্টর হিসেবে পেয়ে। উমরানের প্রশংসা করে ইরফান টুইটারে তাঁকে উৎসাহিত করেছেন। সবচেয়ে বড় কথা চলতি আইপিএলে সবচেয়ে বেশি গতির বলটি বেরিয়েছিল কেকেআরের লকি ফার্গুসনের হাত থেকে। সেটির গতিবেগ ছিল ঘণ্টায় ১৫২.৭৫ কিলোমিটার। দ্বিতীয় জোরে বলটিও ফার্গুসনের (ঘণ্টায় ১৫২.৭৪ কিলোমিটার। আনরিক নরকিয়া ১৫১.৭১ কিমি./ঘণ্টা এবং ১৫১.৩৭ কিমি./ঘণ্টায় দুটি বল করেছেন। সেই দুটি রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। ৫ ও ৬ নম্বরে আবার ফার্গুসনের যথাক্রমে ১৫১.৩৩ কিমি./ঘণ্টা এবং ১৫১.২০ কিমি./ঘণ্টার দুটি ডেলিভারি রয়েছে। তারপরেই রইল উমরান মালিকের বলটি। ফলে চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে জোরে বলটি করে স্বাভাবিকভাবেই প্রশংসিত হচ্ছেন উমরান।

আর কয়েক দিন পরেই ২২ বছর পূর্ণ করবেন উমরান। এ বছরই কলকাতায় বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে অভিষেক ম্যাচটি অবশ্য তাঁর মোটেই ভালো যায়নি। ১০ ওভারে শুধু কাইফ আহমেদের উইকেটটি পেয়েছেন ৯৮ রানের বিনিময়ে। তার আগে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে অভিষেক। টি ২০-তে ২টি ম্যাচ খেলে তাঁর উইকেটসংখ্যা ৩। তিনটি উইকেটই পেয়েছিলেন রেলওয়েজের বিরুদ্ধে। পারভেজ রসুল, রসিখ সালাম ও আবদুল সামাদের পর জম্মু ও কাশ্মীরের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইপিএল খেললেন তিনি। মহম্মদ মুধাসির ও মঞ্জুর পাণ্ডব এর আগে আইপিএলের দলে থাকলেও খেলার সুযোগ পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+