LIVE পিচ আঁকড়ে পড়ে অনুষ্টুপ-অর্নব, সৌরাষ্ট্রের থেকে ৭১ রান দূরে বাংলা
LIVE রঞ্জির ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়াই, ধর্মশালায় নামছেন বিরাটরা
News
oi-Sambit Ghosh
By Staff
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। রঞ্জির ফাইনাল থেকে ধর্মশালায় ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে, আইপিএলে করোনার প্রভাব সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
Mar 12, 2020, 5:38 pm IST
আইপিএলের ভবিষ্যত নির্ধারণ করতে শনিবার বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।
Mar 12, 2020, 5:37 pm IST
করোনার জেরে ভারত ও দক্ষিণ আফ্রিকার বাকি দুই ওয়ান ডে ম্যাচ ফাঁকা মাঠে হবে বলে খবর।
Mar 12, 2020, 5:36 pm IST
তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইপিএল কমিটি ও বিসিসিআই-কে স্বাধীনতা দিয়েছে কেন্দ্র।
Mar 12, 2020, 5:36 pm IST
করোনা নিয়ে বাড়বাড়ন্তের মধ্যে আইপিএল আয়োজন না করার পরামর্শ বিদেশ মন্ত্রকের।
Mar 12, 2020, 5:08 pm IST
৫৮ রানে ব্যাট করছেন বাংলার অনুষ্টুপ মজুমদার।
Mar 12, 2020, 5:07 pm IST
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে ৭১ রান দূরে বাংলা।
Mar 12, 2020, 5:07 pm IST
চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে বাংলার স্কোর ৩৫৪।
Mar 12, 2020, 4:36 pm IST
চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন বাংলার অনুষ্টুপ মজুমদার। বাংলা এখনও ৮৩ রান দূরে।
Mar 12, 2020, 3:58 pm IST
প্রথম ইনিংসে বাংলার ৩০০ রান পূর্ণ।
Mar 12, 2020, 2:53 pm IST
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে এখনও ১৬১ রানে পিছিয়ে রয়েছে বাংলা।
Mar 12, 2020, 2:53 pm IST
চতুর্থ দিনের চা-পানের বিরতি পর্যন্ত বাংলার স্কোর ২৬৪/৬।
Mar 12, 2020, 2:37 pm IST
প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের থেকে ১৬২ রানে পিছিয়ে বাংলা।
Mar 12, 2020, 2:37 pm IST
১৬ রান করে আউট হলেন বাংলার অল-রাউন্ডার শাহবাজ আহমেদ।