Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ক্রীড়া মন্ত্রী থেকে খেলোয়াড়েরা

ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ক্রীড়া মন্ত্রী থেকে খেলোয়াড়েরা

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে টানাপোড়েনের মধ্যেই ৭৩তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে টেনিস তারকা সানিয়া মির্জা। এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের শুভেচ্ছা বার্তা।

কিরেন রিজিজু

নিজের নয়া দিল্লির বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেছেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। সেই অনুষ্ঠানের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করেছেন রিজিজু।

সচিন তেন্ডুলকর

৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

বিরাট কোহলি

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে হাত ধরে ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

ভিভিএস লক্ষ্মণ

৭৩তম স্বাধীনতা দিবসে দেশের শহীদদের স্মরণ করেছেন ভারতের প্রাক্তন ব্য়াটসম্যান ভিভিএস লক্ষ্মণ।

বীরেন্দ্র শেহবাগ

২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তেরঙ্গা হাতে নিজের ছবি টুইটারে পোস্ট করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ।

সানিয়া মির্জা

ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে নিজের জাতীয় পতাকা উত্তোলনের ছবি টুইটারে পোস্ট করেছেন টেনিস তারকা সানিয়া মির্জা।

বিজেন্দ্র সিং

দেশবাসীকে ৭৩তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে পদক জয়ী ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং।

গগন নারাঙ

ভারতের শুটিং লেজেন্ড গগন নারাঙ জাতীয় পতাকা হাতে নিজের ছবি টুইটারে পোস্ট করেছেন।

দীপা কর্মকার

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি জিমন্যাস্ট দীপা কর্মকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+