ইডেন টেস্টে বিশেষ কয়েনে টস, শামির হয়ে ব্যাট ধরলেন সৌরভ, জুরেলকে দেখতে চান 'ফেভারিট' ভারতের একাদশে
মঙ্গলবার ইডেনে সকালে অনুশীলন করবে ভারত। দুপুরে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে বিস্ফোরণের জেরে ইডেন চত্ত্বরে নাকা চেকিং ময়দান থানার পুলিশের। বাড়ানো হলো নিরাপত্তা।
তার আগে, সোমবার ইডেনে পিচ-সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ১০ নভেম্বর তিনি প্রথমবার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে যবনিকাও পড়ে এদিনই। আর সেই ১০ নভেম্বর সৌরভ হলেন কাবুনির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

সৌরভ জানিয়েছেন, ইডেন টেস্টে টস হবে বিশেষ কয়েন দিয়ে। যার একদিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি, অন্যদিকে নেলসন ম্যান্ডেলার ছবি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভারতীয় দলের তরফে ইডেনের উইকেটকে পুরোপুরি ঘূর্ণি পিচ বানানোর অনুরোধ আসেনি। ইডেনে ভালো পিচই থাকছে। উল্লেখ্য, সোমবারই ইডেনে উইকেট দেখে গিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।
সৌরভ মনে করেন ভারতীয় দলের হয়ে মহম্মদ শামি তিন ফরম্যাটেই খেলতে পারেন। সৌরভের কথায়, "শামি দুর্দান্ত বোলিং করছেন। তিনি ফিট এবং আমরা রঞ্জি ট্রফির তিনটি ম্যাচে দেখেছি, যেখানে তিনি বাংলাকে একাই জিতিয়েছেন। আমি নিশ্চিত নির্বাচকরাও তা দেখছেন এবং মহম্মদ শামি ও নির্বাচকদের মধ্যে যোগাযোগও আছে। তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, ফিটনেস এবং দক্ষতার দিক থেকে মহম্মদ শামি রয়েছেন চেনা ছন্দেই।"
সৌরভ এরপর বলেন, "আমি সত্যিই কোনও কারণ দেখি না কেন শামি ভারতের হয়ে টেস্ট, ওয়ান ডে এবং টি২০ ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন না। কারণ তার দক্ষতা অপরিসীম।"
দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসেই শতরান হাঁকিয়েছেন ধ্রুব জুরেল (অপরাজিত ১৩২ ও অপরাজিত ১২৭)। সৌরভ মনে করেন, ঋষভ পন্থ ফিরলেও ধ্রুব জুরেলকে ব্যাটার হিসেবেই খেলানো হতে পারে ইডেন টেস্টে। সৌরভের কথায়, "ঋষভ ফিরে এসেছেন এবং নির্বাচকরা কী ভাবছেন আমি জানি না। মূলত, স্লটগুলি পূরণ হয়ে আছে - দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল, শুভমান গিল চারে, পন্থ পাঁচে। রবীন্দ্র জাদেজা আছেন। এই মুহূর্তে ধ্রুব জুরেলের জন্য একটি স্লট খোলা কতটা সহজ হবে, তা আমি জানি না। তবে এটা নির্ভর করবে ভারতীয় দল তিনে কাকে পাঠাতে চায়। সাই সুদর্শনকে, নাকি ছন্দে থাকা জুরেলকে।"
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সংস্করণে খেতাব জেতা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতই ফেভারিট বলে মন্তব্য করেছেন সৌরভ। তাঁর মতে, "ভারতের স্পিন আক্রমণ খুব ভালো। এবং এই তরুণ দলটি তিন মাস আগে ইংল্যান্ড গিয়েছিল এবং অসাধারণ খেলেছিল। এটি দেখার মতো একটি দুর্দান্ত সিরিজ ছিল - গিল, যশস্বী (জয়সওয়াল), রাহুল, পন্থের ব্যতিক্রমী পারফরম্যান্স। তাঁরা অসাধারণ ছিলেন। মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জাদেজা... ভারত প্রতিভার ভান্ডার। আমি জানি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু ভারত একটি ভিন্ন ধরনের দল। ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে তাদের সত্যিই খুব ভালো খেলতে হবে।"
কাবুনি সংস্থাটি এআইয়ের মাধ্যমে ক্রিকেট কোচিংয়ের বন্দোবস্ত করেছে। সংস্থার কর্ণধারদের পাশাপাশি সৌরভও বলেন, এআইয়ের মাধ্যমে কোচিং কোচেদের মস্তিষ্ক বা দক্ষতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে না। এই বন্দোবস্ত প্রয়োজনমতো ক্রিকেটারদের উন্নতিতে যেমন সহায়ক হবে, তেমনই নানা দিক বিশ্লেষণ করে এর মাধ্যমে নিজেদের রণকৌশল, ক্রিকেটারদের গাইড করতে পারবেন কোচেরা। ভারতের প্রত্যন্ত এলাকাতেও এই ধরনের কোচিংয়ের বন্দোবস্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications